শিমুলিয়াঘাটের অবৈধ হোটেল- রেস্টুরেন্ট সহ ৫১স্থাপনা উচ্ছেদ

মুন্সিগঞ্জ প্রতিনিধি:

মুন্সিগঞ্জের লৌহজংয়ে শিমুলিয়াঘাট এলাকায় অবৈধভাবে গড়ে তোলা স্থাপনা উচ্ছেদে অভিযান চালিয়েছে অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ ( বিআইডব্লিউটিএ)। সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত অভিযানে বিআইডাব্লিউটিএর ৭একর জমি থেকে থেকে হোটেল-রেস্টুরেন্ট ও স্থানীয় ইউনিয়ন চেয়াম্যানের বাড়ির গেইট সহ ৫১টি অবৈধ স্থাপনা ভেঙে গুড়িয়ে দেওয়া হয়।

বিআইডব্লিউটিএর যুগ্ম পরিচালক গোলাম মোস্তফার তত্বাবধানে অভিযান পরিচালনা করে সংস্থাটির নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসান মারুফ।

যুগ্ম পরিচালক গোলাম মোস্তফা জানান, দীর্ঘদিন বিভিন্ন ব্যাক্তি অবৈধ স্থাপনা গড়ে তোলছিলো বিআইডব্লিউটিএর জায়গায়। অবৈধ স্থাপনা সরিয়ে নিতে দখলদারদের বাবার চিঠি দেওয়া হয়। তবে তারা স্থাপনা সরিয়ে না নেওয়ায় আজ উচ্ছেদ অভিযান চালানো হলো।

সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত ৫টি ছোট-বড় স্খাপনা উচ্ছেদ করা হয়।উচ্ছেদকৃত স্থাপনার মধ্যে ৫টি হোটেল-রেস্টুরেন্ট, ২টি কফি হাউজ, স্থানীয় হলদিয়া ইউপি চেয়ারম্যান মোজ্জাম্মেল হকের বাড়ির দেওয়াল-গেইট ছিলো। ফেরিঘাট না থাকায় এখানে কন্টেইনার ঘাট তৈরিতে সরকারের উদ্যোগ রয়েছে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসান মারুফ জানান, রাস্তাপাশে বিআইডাব্লিউটিএর পৌনে এককিলোমিটার জায়গা থেকে স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। আজকের মত অভিযান শেষ। ভেঙে ফেলে জিনিসপত্র সরিয়ে নেওয়া ও আর অবৈধ স্থাপনা তৈরি না করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। তবে কাউকে জরিমানা করা হয়নি।

তারিখ: ০৮-০৫-২০২৩ইং