হত্যা মামলার স্বাক্ষীকে হত্যার চেষ্টা।
দাউদকান্দি সংবাদ দাতা:-
কুমিল্লার দাউদকান্দিতে হত্যা মামলার স্বাক্ষী মোঃ সবুর আহম্মেদকে হত্যার চেষ্টা করেছে সরকার দলীয় সন্ত্রাসী।
গত (৩ মে ২০২৩) বুধবার মোঃ সবুর আহম্মেদ ব্যবসা প্রতিষ্ঠান থেকে বাড়ি ফেরার পথে আনুমানিক রাত ১১ টার দিকে দেশীয় অস্ত্র- সস্ত্র দিয়ে মুখোশধারীরা এই হামলা করে। এসময় ব্যবসায়ী মোঃ সবুর আহম্মেদকে এলোপাথারি ভাবে মারধর করে গুরুতর আহত করে সন্ত্রাসী গ্রুপটি। তবে এঘটনায় সবুর আহম্মেদ প্রানে বাচলেও জীবন শঙ্কায় চিকিৎসাধীন রয়েছে স্থানীয় ডিকে হাসপাতালে।
মোঃ সবুর আহম্মেদ এর ব্যবসায়িক ম্যানেজার কামরান জানান, (গত ১লা মে সোমবার) সন্ত্রাসীরা তার ব্যবসা প্রতিষ্ঠান তার খোজ খবর নেয়। তাকে না পেয়ে তার অফিসে ব্যাপক ভাংচুর চালায় । পরে একই দিন রাত ১০ টার দিকে হামলাকারীরা তার বাসায় সবুর আহম্মেদ এর গ্রামের উত্তর সিংদি সরকার বাড়ীতে এসে তাকে প্রানন্বাশের হুমকি দিয়ে যুবলীগ নেতা জামাল হোসাইন হত্যা মামলার স্বাক্ষী না দেয়ার ব্যাপারে কঠোর ভাষায় হুমকি দিয়ে যায় । তার পর থেকে সুবর হোসেন ও তার পরিবার চরম সঙ্কায় রয়েছে।
এলাকাবাসী মনে করেন সবুর আহম্মেদকে এই মামলার স্বাক্ষী থেকে দূরে রাখার জন্য এই হামলা সংগঠিত হতে পারে। এই রিপোর্ট লেখা পর্যন্ত থানায় জিডি এবং মামলার জন্য প্রস্তুতি চলছে। সবুর আহম্মেদ বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। এব্যাপারে দাউদকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাথে একাধিকবার মুঠোফোন যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।