তাপস শ্রীনগর মুন্সিগঞ্জ প্রতিনিধিঃ
আড়িয়াল বিলের পাকা ধান কাটা মারাই ও গোলায় তোলা নিয়ে দুশ্চিন্তা পরেছে কৃষকেরা। এ বছর প্রায় ৫ লক্ষ হোক্টর জমিতে বোরো ধান চাষ করা হয়েছে। ধানের বাম্পার ফলন হওয়া সত্বেও বেশ দুশ্চিন্তায় দিন পার করছে কৃষক।
সরোজমিনে যেয়ে জানাযায়, ধান কাটার প্রধান সমস্যা কৃষি শ্রমিক। এ এলাকার অধিকাংশ কৃষক নিজে জমি চাষ করেনা ধানের চারা রোপন জমি চাষ করাসহ সকল কাজ কৃষি শ্রমিকের উপর নির্ভরশীল, তাই দেশের বিভিন্ন জেলা থেকে কৃষি শ্রমিক এসে গাড়ি ভারা ও থাকা খাওয়াসহ সকল খরচ বেশি হওয়ায় অপেক্ষাকৃত বেশি মজুরী নিয়ে থাকে।
এসময়ে ধান কাটা মারাই করা ওধান গোলায় তোলার শ্রমিক সংকট দেখা দেয়, এখন চওরা দামেও কৃষি শ্রমিক পাওয়া যায়না বিধায় ধান কাটা ও গোলায় তোলা নিয়ে বেশ দুশ্চিন্তা দিন পার করছে কৃষকেরা। এছারা ধান কেটে মাঠে রাখা নিয়েও সমস্যা দেখা দিয়েছে। কৃষি জমি ভরাটও পযাপ্ত ফসলি মাঠ না থাকায় ধান কেটে মারাই করা ও ধান শুকানো নিয়ে বেশ বিপাকে পড়েন কৃষক।
এব্যাপারে কয়েকজন কৃষকের সাথে কথা বললে তারা তাদের সমস্যা কথা তুলে ধরেন, কৃষক সপু খা( ৫৬) বলেন, আমারা বাপ দাদা আমল থেকে কৃষি করে আসছি তবে এখন একাজটি অনেক ব্যয়বহুল ও কঠিন হয়ে পড়েছে।
এবছর খড়া ও সময় মতো পানি সার দিতে না পারায় শতাংশের প্রতি ফলন অনেক কম তার উপর কৃষি শ্রমিকের দাম অনেক বেশি হওয়ায় সময় মতো ধান কাটা নিয়ে সংশয়ে আছি দুরের জমির ধান অর্ধাঅর্ধি ভাগে কাটতে চায়না ।
এছাড়া বান তুফানের ভায়ে গোলায় ধান তোলা নিয়ে দুশ্চিন্তায় আছি। আরেক কৃষক জাহাঙ্গীর (৩৫) জানান, এবছর ধান ফলন ভালো হয়েছে তবে সময় ধান কাটা মারাই গোলায় তোলা নিয়ে দুশ্চিন্তা আছি।