মুন্সীগঞ্জে মিরকা‌দিম পৌরসভার নগর কসবায় ধর্মীয় ভাবগাম্ভীর্যে আদায় হলো ঈদের জামাত ।

মোঃ‌ লিটন মাহমুদ ,মুন্সীগঞ্জঃ

দীর্ঘ এক মাস সিয়াম সাধনা শেষে আজ পবিত্র ঈদ উল ফিতর উদ্‌যাপন করছেন মুসলিম ধর্মাবলম্বীরা। তারই ধারাবাহিকতায় মুন্সীগঞ্জ সদর উপ‌জেলার মিরকা‌দিম পৌরসভার নগর কসবা ধর্মীয় ভাবগাম্ভীর্যে আদায় হলো ঈদের জামাত।

আজ শনিবার (২২ এপ্রিল) সকাল সাড়ে ৭ টায় মুন্সীগঞ্জ সদর উপ‌জেলার মিরকা‌দিম পৌরসভার ৯নংওয়া‌র্ডের অন্তগত নগরকসবা সহ তিন টি গ্রা‌মের প্রায় ৫০০০হাজার ধর্মপ্রান নগর কসবা ঈদগা মা‌ঠে প‌বিত্র ঈদুল ফিত‌রের নামাজ আদায় ক‌রেন।

সকাল ৭ঘ‌টিকায় নগরকসবা ঈদগাঁমা‌ঠে প‌বিত্র ঈদুল ফিত‌রের নামাজ টি ইমাম‌তি ক‌রেন নগর কসবা জা‌মে মস‌জি‌দের পেশ ইমাম হা‌ফেজ মোঃজা‌কির হো‌সেন ।

এর আগ থেকেই ধর্মপ্রাণ মুসল্লিদের আগমনে ভরে ওঠে ঈদগাঁ প্রাঙ্গণ ।