সিরাজদিখানে সাড়ে ৪লক্ষ টাকার চোরাই বৈদ্যুতিক তারসহ গ্রেফতার-১, ট্রাক জব্দ
সিরাজদিখান  মুন্সীগঞ্জ সংবাদদাতাঃ 
মুন্সীগঞ্জের সিরাজদিখানে পল্লী বিদ্যুৎ এর সাড়ে ৪লক্ষ টাকার চোরাই বৈদ্যুতিক তারসহ এক জনকে গ্রেফতার করে পুলিশ এসময় চোরাই কাজে ব্যবহৃত একটি ট্রাক জব্দ করা হয়। গত বৃহস্পতিবার ভোর ৪টার দিকে উপজেলার চিত্রকোট ইউনিয়নের গোয়ালখালী এলাকা থেকে তাকে আটক করা হয়। এই ঘটনায় সিরাজদিখান থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, সিরাজদিখান থানাধীন গোয়াল খালী ক্যামিকেল বিসিক এর চলমান বিদ্যুৎ ৩৩ কেভি সোর্স লাইন এর  ৬ স্প্যান বৈদ্যুতিক তার ও চোরসহ একটি ট্রাক শেখরনগর তদন্ত কেন্দ্রের টহল পুলিশ আটক করে। চোরেরা  রাত সাড়ে বারোটা থেকে ভোর চারটা পর্যন্ত প্রায় দৈর্ঘ্য ২৯৮৪ ফুট যার আনুমানিক মূল্য সারে ৪ টাকা তার উদ্ধার করা হয়। এসব পুলিশের উপস্থিতি টের পেয়ে চার পাঁচ জন চোর পালিয়ে গেলেও ড্রাইভারকে সুমন শেখ (৪০)কে গ্রেফতার  করতে সক্ষম হয় পুলিশ। গ্রেফতারকৃত সুমন শেখ ঠাকুরগাঁও থানার মৃত শাহাবুদ্দিন শেখের ছেলে। এসময় ঢাকা মেট্রো-১৭-৬৪৯৫ নং একটি দেড় টন ট্রাক জব্দ করা হয়।
শেখরনগর  অন্তর কেন্দ্রের আইসি মো. নাসির উদ্দিন বলেন, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে মামলা গ্রহণ করা হয়েছে। অন্যান্য আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।