বিএনপির কমিটি নিয়ে দুইগ্রুপের মধ্যে উত্তেজনা ককটেল বিস্ফোরণ, গুলি ও বাড়িঘর ভাংচুর।

মুন্সীগঞ্জ প্রতিনিধিঃ 

মুন্সীগঞ্জের শিলই ইউনিয়ন বিএনপির কমিটিকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটেছে।   মঙ্গলবার রাত সাড়ে ৯ টায়  দিকে সদর উপজেলার শিলই ইউনিয়নের শিলই মধ্যেকান্দি গ্রামের ইউনিয়ন বিএনপির সভাপতি প্রার্থী বাদশা বেপারী ও সাধারণ সম্পাদক প্রার্থী শাহীন বেপারীর বাড়িতে হামলার ঘটনা ঘটে ও বুধবার ভোর ৫ টার দিকে বর্তমান সভাপতি সাঈদ বেপারীর বাড়িতে পাল্টা হামলা চালিয়ে মুহুমুহু ককটেল বিস্ফোরণ ও গুলির ঘটনা ঘটে।
এঘটনায় হামলাকারীরা অর্ধশতাধিক ককটেল বিস্ফোরণ ও গুলিয়ে চালিয়ে কয়েকটি বসতঘর ভাংচুর করে আতঙ্ক সৃৃষ্টি করে। এর আগে মঙ্গলবার বিকালে বাদশা বেপারীর ভাতিজা  সৌদি প্রবাসী মাঈনউদ্দিন বেপারী (৩৬) কে লোহার রড ও হাতুরি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে ইউনিয়ন বিএনপির সভাপতি সাঈদ বেপারীর লোকজন। সেই ঘটনার সূত্রধরে উভয় গ্রুপের মধ্যে পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান,শিলই ইউনিয়ন বিএনপির কমিটিকে কেন্দ্র করে বর্তমান সভাপতি সাঈদ বেপারীর সাথে চাচাতে ভাই সভাপতি প্রার্থী বাদশা বেপারীর বিরোধ চলে আসছিলো। সেই বিরোধকে কেন্দ্র করে মঙ্গলবার বিকালে বাদশা বেপারীর ভাতিজা সৌদি প্রবাসী মাইনুদ্দিন বেপারীকে মারধর করে সাইদ বেপারীর লোকজন।
পরে  রাতে ইউনিয়ন বিএনপির সভাপতি প্রার্থী বাদশা বেপারী ও সসাধারণ সম্পাদক প্রার্থী শাহীন বেপারীর বাড়িঘরে হামলা চালায় তারা। এসময় মুহুমুহু ককটেল বিস্ফোরণে গ্রাম জুড়ে আতঙ্ক ছড়িয়ে পরে।
পরে বুধবার ভোর ৫ টার দিকে পাল্টা হামলা চালিয়ে সাঈদ বেপারীর বাড়ীর ঘরে গুলি ও বাড়িঘরে ককটেল বিস্ফোরণ  ঘটায়  বাদশা বেপারীর লোকজন। এ ঘটনায় পুরো ইউনিয়ন জুড়ে আতঙ্ক বিরাজ করছে।
সরেজমিন ঘুরে উভয় গ্রুপের বাড়ীঘরে হামলার চিহৃ দেখা যায়। এছাড়াও হামলা ব্যবহৃত গুলির খোসা ও কয়েকটি তাজা ককটেল পড়ে থাকতে দেখা যায়  ইউনিয়ন বিএনপির সভাপতি সাঈদ বেপারী ও প্রতিপক্ষ সাধারণ সম্পাদক প্রার্থী শাহীন বেপারীর বাড়িতে।
গুলির খোসা উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে মুন্সীগঞ্জ সদর থানার এসআই সাচ্চু জানান,ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে উভয় বাড়ি থেকে তাজা ককটেল ও গুলির খোসা উদ্ধার করা হয়েছে। তবে এই ঘটনায় কোনো পক্ষই এখন পর্যন্ত লিখিত অভিযোগ দায়ের করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।