মুন্সিগঞ্জে সবুজ কুঁড়ি বাংলাদেশের ইফতার মাহফিল।
মুন্সিগঞ্জ প্রতিনিধি:মুন্সিগঞ্জে পরিবেশবাদী সংগঠনসবুজ কুঁড়ি বাংলাদেশের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনু্ষ্ঠিত হয়েছে। রবিবার সন্ধ্যায় মুন্সিগঞ্জ শহরস্থ একটি অভিজাত রেষ্টুরেন্টে এ ইফতার ও এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এতে সংগঠনটির সভাপতি মাহবুব আলম জয়ের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ জেলা ইউপি সচিব সমিতির সাধারণ সম্পাদক ও পঞ্চসার ইউপি মো. রুহুল আমিন সবুজ।এতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন রামপাল ইউপি সচিব মো. কবির হোসেন,আ.লীগ কেন্দ্রিয় উপকমিটির সদস্য এম. মিজান সরদার,ওয়ালটনের ম্যানেজার আব্দুল মতিন,সবুজ কুঁড়ি বাংলাদেশের সহ-সভাপতি আব্দুর রহমান নাঈম,সহ-সভাপতি মো. মোয়াজ্জেম শাহ,সাধারণ সম্পাদক আশরাফুল আলম উজ্জ্বল,যুগ্ম সম্পাদক মো. আল আমিন,অর্থ সম্পাদক ইউসুফ শেখ, প্রচার সম্পাদক মেহেদি হাসান হিমেল, সদস্য জহিরুল ইসলাম শিপলু , মো. আল আমিন শেখ, মেহেদী হাসান হিমেল, আশিকুর রহমান, সাজ্জাদ হোসেন, , মো. শামিম,আশিক মাহমুদ ও মো. ইউসুফ প্রমুখ।