ভূরুঙ্গামারীতে পুলিশের হাতে ১১ জুয়ারু আটক।

কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে জুয়া খেলার সরন্জামসহ ১১ জুয়ারুকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার
দিবাগত রাত ১২ টা ৪৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা বঙ্গসোনাহাট ইউনিয়নের দক্ষিণ ভরতেরছড়া গ্রামের আবেদ আলী ব‍্যাপারীর পূত্র আনিছুর রহমানের বাড়িতে অভিযান চালিয়ে জুয়া খেলার সরঞ্জাম, ৬ টি মোবাইল সেট ৩ টি মোটরসাইকেল ও নগদ ২৮,০৩০ টাকাসহ তাদেরকে আটক করা হয়।
আটককৃতরা হলো, নাগেশ্বরী উপজেলার চরনুছুনী গ্রামের মৃত আকবর আলীর ছেলে খয়বর আলী (৪০) মৃত আবেদ আলীর ছেলে ফজলু মিয়া (৩৫) ও গোলেরহাট এলাকার মৃত আব্দুর রহমানের ছেলে জহুরুল ইসলাম (৪৫)। ভূরুঙ্গামারী উপজেলার বঙ্গ সোনাহাট ইউনিয়নের দক্ষিণ ভরতের ছড়া গ্রামের রোস্তম আলীর পূত্র এরশাদুল হক (৫০) গনাইরকুঠি গ্রামের আনছার আলী মোল্লার ছেলে জাক্কু মোল্লা (৪৫) উত্তর ভরতের ছড়া গ্রামের ওয়াজেদ মন্ডলের পুত্র শাহীন মন্ডল (৩৮) সদর ইউনিয়নের বাগভান্ডার খয়বর মোড় এলাকার একাব্বর আলীর ছেলে মোফাজ্জল হোসেন (৪০) বলদিয়া ইউনিয়নের মংলারকুঠি গ্রামের আহম্মদ আলীর ছেলে কোরবান আলী (৫০) চর সতিপুরী গ্রামের আলাউদ্দিনের ছেলে আনোয়ার হোসেন (৩৩) ও টেপারকুঠি গ্রামের আমির আলীর ছেলে লুৎফর রহমান (৫০)।
ভূরুঙ্গামারী থানা অফিসার ইনচার্জ (ওসি) নজরুল ইসলাম বলেন,আটকৃতদের বিরুদ্ধে ১৮৬৭ সালের জুয়া আইনের ৩ ও ৪ ধারায় মামলা দিয়ে তাদের কুড়িগ্রাম জেলহাজতে পাঠানো হয়েছে। তিনি আরো বলেন আমরা প্রায় প্রতিদিনই প্রত্যন্ত অঞ্চলে জুয়ারুদের গ্রেফতার করছি এবং মানুষকে নানা ভাবে সচেতন করে আসছি। ভূরুঙ্গামারী উপজেলায় মাদক ও জুয়া নির্মূলে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।
###
আমিনুর রহমান বাবু
০৭/০৪/২৩