ঈদকে সামনে রেখে মুন্সীগঞ্জে নতুন লুঙ্গি ও শাড়ি বিতরণ করেছে যুবলীগ।

রু‌বেল মাদবর, মুন্সীগঞ্জঃ
পবিত্র মাহে রমযান উপলক্ষে রান্না করা খাবার বা ইফতার মাহফিলের পরিবর্তে বাজেটের বরাদ্দকৃত অর্থে মুন্সীগঞ্জে গরীব-দুস্থ অসহায় ও সাধারণ মানুষের মাঝে শাড়ি ও লুঙি বিতরণ করেছে যুবলীগ কেন্দ্রীয় কমিটির কার্যনির্বাহী সদস্য আসাদুজ্জামান সুমন।
কেন্দ্রীয় যুবলীগ কমিটির আহবানে শুক্রবার জুমার নামাযের পর মুন্সিগঞ্জ শহর জামে মসজিদের সামনে অপেক্ষমান বিভিন্ন বয়সী নারী ও পুরুষের মাঝে শাড়ি ও লুঙি বিতরণ করা হয়।

এসময় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও যুবলীগের চেয়ারম্যান-সাধারণ সম্পাদক ছাড়াও জাতীর জনক বঙ্গবন্ধুসহ তার পরিবারে সকল শহীদদেরসহ স্বাধীনতা যুদ্ধে নিহত সকল শহীদদের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া প্রার্থনা করেন।

এসময় যুবলীগসহ আওয়ামী লীগের অন্যান্য সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।