মুন্সিগঞ্জে কষ্টি পাথরের মূর্তির মাথা উদ্ধার

মুন্সিগঞ্জ প্রতি‌নি‌ধিঃ

মুন্সিগঞ্জের রামপালের রাজা বল্লাল সেনের দিঘীতে মহামূল্যবান কষ্টি পাথরের মূর্তির মাথা উদ্ধার করা হয়েছে।

আজ বৃহস্পতিবার (৩০ মার্চ) সকালে সদর উপজেলার রামপাল ইউনিয়নের রাজা বল্লাল সেনের দিঘীতে কৃষিকাজের জন্য সেচের পানির লাইন করতে গিয়ে কষ্টি পাথরের মূর্তির মাথাটি দেখতে পায় এবং পরে তা উদ্ধার করা জেলা প্রশাসনের কাছে বুঝিয়ে দেয়া হয়।

সহকারী কমিশনার মো: তৌহিদুল ইসলাম বারী এ বিষয়ে জানান, স্থানীয় কৃষক মো: রহমতউল্লাহ দেওয়ানের জমিতে মাটির শ্রমিকরা কাজ করার সময় মূর্তিটি পাওয়া যায়। প্রাথমিক নিরীক্ষার পরে মূর্তিটির ওজন ৪ কেজি ৭৮৯ গ্রাম। এটি কষ্টি পাথরের মূর্তি কিনা যাচাই বাছাইয়ের জন্য ঢাকায় ল্যাবে টেস্টে পাঠানো হয়েছে।

মুন্সিগঞ্জ
৩০.০৩.২০২৩