জাতির পিতার শুভ জন্মদিন, চেতনায় একাত্তরের স্মৃতিচারন সভা ও দোয়া মাহফিল

শরমিতা লায়লা প্রমিঃ

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪ তম জন্মদিন উপলক্ষে চেতনায় একাত্তর মিরকাদিম পৌরসভার রিকাবি বাজার নিজস্ব কার্যালয়ে স্মৃতিচারণ সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে। চেতনায় একাত্তর সম্পাদক জেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা কামাল উদ্দিন আহাম্মেদ এর সভাপতিত্বে এবং কামরুল ইসলাম জাহাঙ্গীরের সঞ্চালনায় বঙ্গবন্ধুর স্মৃতিচারণ করেন চেতনায় একাত্তর সহ সভাপতি জেলা আওয়ামী লীগ তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক সালাহ উদ্দিন আহাম্মেদ,

চেতনায় একাত্তর সহসভাপতি, বাংলাদেশ উন্নয়ন পার্টির সভাপতি সৈয়দ মোখলেসুর রহমান, মিরকাদিম পৌর আওয়ামী লীগ যুগ্ম সাধারন সম্পাদক আনিস আহাম্মেদ, পচু বেপারী ওয়াকফ ষ্টেট মুতয়াল্লি হাজি আব্দুল জব্বার, বিরহী মাল্টি মিডিয়ার কর্ণধার বিরুহি মুক্তার, যুব উন্নয়ন মহিলা পরিষদের চেয়ারপার্সন হামিদা হানু মায়না, পৌর ছাত্রলীগ নেতা দিগন্ত হোসেন প্রমুখ। সভাপতির বক্তব্যে কামাল উদ্দিন আহাম্মেদ বলেন বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশ বিনির্মাণে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা দেশের উন্নয়নে যে কাজ করে যাচ্ছে, সেই উন্নয়নেরধারা অব্যাহত রাখতে আগামি নির্বাচনে শেখ হাসিনা মনোনীত প্রার্থীকে বিজয়ী করতে হবে, এতাই হোক বঙ্গবন্ধুর জন্মদিনে আমাদের প্রত্যয়-অঙ্গিকার। দোয়া মাহফিল এবং কেক কাটার মাধ্যমে জন্মদিন উদযাপন করা হয়।