সাম্প্রতিক বিস্ফোরণের ঘটনায় নাশকতার প্রচেষ্টা নেই-মুন্সীগঞ্জে স্বরাষ্ট্র মন্ত্রী 
রু‌বেল মাদবর, মুন্সীগঞ্জঃ
স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন সম্প্রতি যে কয়েকটি বিস্ফোরণের ঘটনা ঘটেছে গোয়েন্দা সংস্থার রিপোর্ট অনুযায়ী সেখানে কোনো নাশকতার প্রচেষ্টা আমরা দেখিনি বা নাশকতার পরিকল্পনার সংবাদ আমাদের কাছে আসেনি। এগুলো নিয়ে কাজ করছে গোয়েন্দা সংস্থাসহ আইন শৃঙ্খলা বাহিনী।
শনিবার বিকালে মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার একটি অভিজাত রিসোর্টে মুন্সীগঞ্জ-বিক্রমপুর সমিতির ৭৫ বছর পূর্তি উৎসবে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। তিনি বলেন, এখন পর্যন্ত অনুসন্ধান অব্যাহত রয়েছে। এখনি ফাইনাল কিছু বলা যাচ্ছে না। ফাইনাল রিপোর্ট হাতে পেলে এ বিষয়ে বিস্তারিত পরিস্কার করে বলা যাবে।
এ সময় মন্ত্রী বলেন, আওয়ামী লীগ কখনো চক্রান্ত ও ষড়যন্ত্রে বিশ্বাস করে না। জনগনের ভোট ও সমর্থন নিয়ে আওয়ামী লীগ চলে। কাজেই কোনো চক্রান্ত ষড়যন্ত্রকে আওয়ামী ভয় পায় না। এগুলো মোকাবেলা করেই আওয়ামী লীগ চলছে।
 মুন্সীগঞ্জের সিরাজদিখানের ঢালী আমবার নিবাস রিসোর্টে মুন্সীগঞ্জ-বিক্রমপুর সমিতির সভাপতি ডা. মনিরুজ্জামানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ডা. জাহাঙ্গির আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ-২ আসনের এমপি সাগুফতা ইয়াসমিন এমিলি, সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রি মিজানুর রহমান সিনহা,
পুলিশ সুপার মাহফুজুর রহমান আল মামুন বিপিএম. পিপিএম, যুগ্ন সম্পাদক দেওয়ান মো. আরিফুর রহমান ফারুক, আওয়ামীলীগের সাবেক স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. বদিউজ্জামান ডাবলু, ঢাকা দক্ষিণ আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক গোলাম সারোয়ার কবির, আওয়ামীলীগ সাবেক উপ কমিটির পরিবশে ও বণ বিষয়ক সম্পাদক মাকসুদ আলম ডাবলু, সমিতির শিল্প ও সংস্কৃতি সম্পাদক সাবরিনা ইব্রাহিমসহ সমিতির সদস্য, বিভিন্ন উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, ইউপি চেয়ারম্যানগণ উপস্থিত ছিলেন।