মুন্সীগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস পালিত
রুবেল মাদবর, মুন্সীগঞ্জঃ
“ডিজিটাল প্রযুক্তি ও উদ্ভাবন, জেন্ডার বৈষম্য করবে নিরসন” এই স্লোগানকে সামনে রেখে
মুন্সীগঞ্জে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে।

বুধবার (৮ মার্চ) সকাল নয়টায় দিবসটি উপলক্ষে জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে একটি র্যালি
বের হয়ে শহরের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ
করে জেলা শিল্পকলার সামনে এসে শেষ হয়।পরে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শিলু রায় এর সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এডভোকেট মৃণাল কান্তি দাস, জেলা পুলিশ সুপার মো: মাহফুজুর রহমান আল মামুন, জেলা সিভিল সার্জন ডা: মো: মনজুরুল আলম, মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শহীদ-ই-হাসান তুহিন ও জেলা ভারপ্রাপ্ত উপপরিচালক আলেয়া ফেরদৌসীসহ আরো অনেকে।#