ভুরুঙ্গামারীতে বাল্যবিবাহ বন্ধে চাইল্ড নট প্রকল্পের সংযোগ স্থাপন বিষয়ক সভা

কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ-এর চাইল্ড নট ব্রাইড (সিএনবি) প্রকল্পের বাল্যবিবাহ বন্ধে যুব সংগঠন এবং সিএসও নেটওয়ার্কের মধ্যে সংযোগ স্থাপন বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (০৬ মার্চ) উপজেলা নির্বাহী অফিসারের সভা কক্ষে উপজেলা নির্বাহী অফিসার দীপক কুমার দেব শর্মার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান নুরুন্নবী চৌধুরী। বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান জালাল উদ্দিন মন্ডল ও তিলাই ইউ’পি চেয়ারম্যান কামরুল হাসান প্রমুখ।
এসময় উপস্হিত ছিলেন এমজেএসকেএস-সিএনবি প্রকল্পের প্রকল্প কো- অর্ডিনেটর মাহমুদুল হাসান, টেকনিক্যাল অফিসার-ইয়ুথ লীড ইলিয়াস আলী।
উপজেলা বাল্য বিবাহ প্রতিরোধ কমিটির সদস্যবৃন্দ, ইউপি চেয়ারম্যান, ইউপি সচিব, বিবাহ রেজিষ্টার , ইমাম ও শিক্ষক বৃন্দ।
উল্লেখ্য প্লান ইন্টার ন্যাশনালের সহযোগিতায় মহিদেব যুব কল্যাণ সমিতি ভূরুঙ্গামারী,নাগেশ্বরী ও ফুলবাড়ি উপজেলার ১টি পৌরসভাসহ ২৫টি ইউনিয়নে বাল্যবিবাহ প্রতিরোধ, ইয়্যুথ লিডারসিপও যুবদের উন্নয়নে কাজ করছেন।
###
আমিনুর রহমান বাবু

০৬/০৩/২৩