মুন্সিগঞ্জে বিএনপি জামাতের বিরুদ্ধে যুবলীগের শান্তি সমাবেশ ও বিক্ষোভ মিছিল।
মুন্সিগঞ্জ প্রতিনিধি:
পদযাত্রার নামে দেশব্যাপী বিএনপি-জামায়াতের সন্ত্রাস, সহিংস রাজনীতি এবং প্রকাশ্যে অস্ত্রের মহড়া দিয়ে জনগণ ও পুলিশের উপর হামলার প্রতিবাদে।
রাজপথে প্রতিরোধ গড়ে তোলার অঙ্গীকার করে মুন্সিগঞ্জে শান্তি সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে জেলা যুবলীগের নেতাকর্মীরা।
রবিবার দুপুর সাড়ে ১২টার দিকে ঘন্টা ব্যাপী শহরের বঙ্গবন্ধু সড়কের সুপার মার্কেট চত্বরে অনুষ্ঠিত হয় শান্তি সমাবেশ।
এরআগে আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে তৃণমূল নেতাকর্মীদের প্রস্তুত হওয়ার আহ্বান জানিয়ে, কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে মুন্সিগঞ্জে নানারকম দলীয় ব্যানার ফেস্টুন হাতে বিক্ষোভ মিছিল করে যুবলীগ ও আওয়ামীলীগ নেতাকর্মীরা।
এ সময় স্থানীয় জেলা যুবলীগ নেতা জালাল উদ্দিন রুমি রাজনের নেতৃত্ব বিএনপি-জামায়াতের অপরাজনীতির প্রতিবাদে শহরের পুরাতন কাচারি এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়।
পরে মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সুপার মার্কেট চত্বরে এসে শেষ হয়।
সেখানে মুক্তিযুদ্ধার সন্তান কমান্ডের জেলা সভাপতি ও জেলা যুবলীগ সদস্য জালাল উদ্দিন রুমি রাজনের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন জেলা যুবলীগের সাবেক সভাপতি মোঃ আখতারুজ্জামান রাজীব, সদর উপজেলা যুবলীগের সভাপতি মোঃ বাদল রহমান, শহর যুবলীগ সভাপতি সাইফুল ইসলাম এলান ও সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন মন্ডর, যুবলীগ নেতা আব্দুল আল মামুন সহ আরও অনেকে।
এছাড়াও জেলার বিভিন্ন উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের যুবলীগের নেতাকর্মীরা এতে উপস্থিত ছিলেন।