বাংলাদেশ মৃধা জনকল্যাণ ফাউন্ডেশনের সভা ও অভিষেক।

লৌহজং (মুন্সীগঞ্জ) প্রতিনিধি

শনিবার দুপুরে লৌহজং উপজেলার বেজগাঁও ইউনিয়নের মৃধাবাড়িতে বাংলাদেশ মৃধা জনকল্যাণ ফাউন্ডেশনের সাধারণ সভা ও অভিষেক অনুষ্ঠান হয়েছে। এতে ফাউন্ডেশনের সিনিয়র ভাইস চেয়ারম্যান ফারুক ইকবাল মৃধার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংগঠনের চেয়ারম্যান ও জাতীয় সংসদের সাবেক সদস্য অ্যাডভোকেট জিয়াউল হক মৃধা।

পায়েল মৃধা ও সোয়েবুর মৃধার যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানের উদ্বোধন করেন মুন্সীগঞ্জ জেলা পরিষদের সদস্য বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম মৃধা ও স্বাগত বক্তব্য রাখেন হাসিব মৃধা। অনুষ্ঠানে সারাদেশ থেকে মৃধা বংশের অনেক মানুষ অংশগ্রহণ করেন।

বাংলাদেশের মানুষের কল্যাণে ঐক্যবদ্ধ ভাবে কাজ করার দৃঢ় প্রত্যয়ে যাত্রা শুরু করেছে মৃধা জনকল্যাণ ফাউন্ডেশন, সারাদেশে মৃধা বংশের সদস্যদের নিয়ে আরো বৃহৎ পরিসরে সংগঠন সাজানোর পরিকল্পনা জানানা বক্তারা।

আলোচনা সভার শুরুতে কোরান তিলাওয়াত ও ভাষা শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। সাধারণ সভা ও আলোচনা সভা শেষে কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ও সদস্যদের শপথ বাক্য পাঠ করানো হয়।