মিরকা‌দিমে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন

মুন্সীগঞ্জ প্রতি‌নি‌ধিঃ
রাষ্ট্রভাষা বাংলার দাবিতে ১৯৫২ সালের এই দিনে ভাষা আন্দোলনে ঘাতকদের নির্মম বুলেটের আঘাতে জীবন উৎসর্গকারী সালাম, বরকত, রফিক, শফিক, জব্বার সহ সকল বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে
মুন্সিগঞ্জ সদর উপ‌জেলার মিরকা‌দি‌মে রিকাবী বাজার উচ্চ বিদ‌্যাল‌য়ে ও রিকাবী ব‌াজার ১নং সরকা‌রি প্রাথ‌মিক বিদ‌্যাল‌য়ের শিক্ষার্থীরা সকালে প্রভাত ফেরী বের হ‌য়ে নগর কসবা দি‌য়ে টেংগর হ‌য়ে বিদ‌্যালয় প্রঙ্গ‌নে এ‌সে শেষ হয়।

প‌রে ৯টা ৩০মি‌নি‌টে খালি পায়ে এসে, এক, এক ক‌রে শিক্ষক, শিক্ষীকা, শিক্ষার্থীরা শহীদ মিনারে একুশের পুষ্পস্তবক অর্পণ করে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদেন করেছেন শিক্ষক, শি‌ক্ষিকা ও শিক্ষর্থীরা।

এসময় উপ‌স্থিত ছি‌লেন রিকাবী বাজার ১নং সরকা‌রি প্রাথ‌মিক বিদ‌্যায়‌য়ের প্রধান শিক্ষিকা, রঞ্জুশ্রী কুন্ড, অভিবাবক সদস‌্য মোঃ মোঃ দিদার হো‌সেন, শি‌ক্ষিকা প্রতিমা, অঞ্জনা,বিল‌কিস আরা, শিক্ষক মোঃ ম‌জেদসহ আ‌রো শি‌ক্ষিকা। রিকাবী বাজার উচ্চ বিদ‌্যালয়ের প্রধান শিক্ষক হৃদয় কৃঞ, শি‌ক্ষিকা র‌নিসহ আ‌রো অ‌নে‌কেই।

আজ থেকে ৭১ বছর আগে মাতৃভাষার অধিকার প্রতিষ্ঠার জন্য জীবন উৎসর্গ করার এক অভূতপূর্ব দৃষ্টান্ত স্থাপন করেছিলেন বাংলা মায়ের অকুতোভয় সন্তানেরা।

দিবসটিকে ঘিরে বিদ‌্যাল‌য়ে দিনব্যাপী চিত্রাংকন প্রতিযোগিতা সহ রয়েছে নানা আয়োজন। এছাড়াও বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক আয়োজন রয়েছে বিভিন্ন অনুষ্ঠানের।

এদিকে শহীদ বেদীতে শ্রদ্ধা জানাতে এসে আবেগে আপ্লুত হয়ে পড়েন অনেকেই, প্রকাশ করেন বাংলা ভাষা নিয়ে তাদের অনুভূতির কথা।