নিজস্ব প্রতিবেদকঃ
ভালোবাসা শব্দটা শুনতেই খুব মিষ্টি লাগে, তাই না। আমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অনুভূতিগুলোর নামই ভালোবাসা।
আমরা আমাদের প্রিয় মানুষদেরকে ভালোবাসি, প্রিয় জিনিসগুলোকে ভালোবাসি, ভালোবাসি নিজের দেশকে, পৃথিবীকেও।
এই যে অনেক রকমের ভালোবাসা, সেটা আমরা সবসময় অনুভব করি, কিন্তু প্রকাশ হয়তো করি না।
সেজন্যই সবার প্রতি ভালোবাসা প্রকাশ করতে ১৪ ফেব্রুয়ারি বিশ্বব্যাপী উদযাপিত হয় ভালোবাসা দিবস।
মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলায় গিয়ে বিভিন্ন স্তরের মানুষের মধ্যে ভালবাসা বিনিময় করেন বাংলা টিভির মাওয়া প্রতিনিধিঃ মোঃ মোস্তফা।
১৪ ফেব্রুয়ারি মঙ্গলবার সকাল থেকে দিনব্যাপী উপজেলার বিভিন্ন স্থানে অসহায় মানুষের মাঝে খাবার ও ফুল দিয়ে ভালবাসা ভাগাভাগি করেন। পরে সহকারী পুলিশ সুপার সিরাজদিখান ও টঙ্গীবাড়ী সার্কেল অফিসার ও সিরাজদিখান থানার ওসি একে এম মিজানুল হককে ফুল দিয়ে ভালবাসা বিনিময় করেন।
বিষয়ে বাংলা টিভির মাওয়া প্রতিনিধিঃ মোঃ মোস্তফা বলেন ধনীদের ভালোবাসার অভাব হয় না যে কোন ভাবে। অসহায় মানুষ একটু আদর ভালবাসা পেলে তারা অনেক খুশি হয় তাই তাদের সাথে এই ভালোবাসা দিবসে সবার সাথে ভালোবাসা বিনয় চেষ্টা করছি।