মোঃ মাসুদ রানা, মুন্সীগঞ্জঃ
দেশব্যাপী বিএনপি ও জামায়াত-শিবিরের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটি ঘোষিত কর্মসূচি অনুযায়ী মুন্সীগঞ্জ সদর উপজেলার আধারা ইউনিয়নে শান্তি সমাবেশ ও মিছিল করেছে আধারা ইউনিয়ন আওয়ামীলীগ,যুবলীগ,ছাত্রলীগ ও আধারা ইউনিয়নের নানা শ্রেনীপেশার মানুষ।
শনিবার বিকালে আধারা ইউনিয়ন ছাত্রলীগ কার্যালয়ের সামনে সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এ্যাড.হাজীমো. সামছুল কবির মাষ্টার নেতিত্বে এ শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়।
সেখানে তিনি প্রধান অতিথির বক্তব্যে বলেন দেশব্যাপী বিএনপি ও জামায়াত-শিবিরের সন্ত্রাস ও নৈরাজ্যের ব্যপারে সবাইকে সজাক থাকতে হবে। জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তি শালী করতে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।
অপশক্তিকে রুখে দিতে হবে। সমাবেশের আগে আধারা ইউনিয়নের চিতলিয়া বাজারে আওয়ামীলীগ ,যুবলীগ, ছাত্রলীগের নেতাকর্মীরা বিএনপি ও জামায়াত-শিবিরের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে মিছিল বের করে মিছিলটি বাজারের বিভিন্ন রাস্তা প্রদক্ষিন করে।
এসময় অন্যদের মাঝে উপস্থিত ছিলেন আধারা ইউনিয়নের যুবলীগের সভাপতি রিপন মাহমুদ,সাধারণ সম্পাদক সুমন,আধারা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি নাঈম মাহমুদ,সাধারণ সম্পাদক মহি উদ্দিন গাজী সহ আধারা ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড আওয়ামীলীগ,যুবলীগ ও ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ।