মুন্সীগঞ্জ প্রতিনিধিঃ
কেন্দ্রীয় কর্মসূচি শান্তি সমাবেশে পিছিয়ে নেই মুন্সীগঞ্জের চরাঞ্চল। অশুভ শক্তির সন্ত্রাস- নৈরাজ্য ও ষড়যন্ত্রমূলক অপরাজনীতির বিরুদ্ধে এ শান্তি সমাবেশ কর্মসূচি পালন করেছে মুন্সীগঞ্জের চরাঞ্চলের মানুষ। শনিবার সকাল ৯ টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত বাংলাবাজার ইউনিয়নের বাংলাবাজারে পালিত হয়েছে শান্তি সমাবেশ। এতে সর্বস্থরের মানুষ উপস্থিত থেকে সমাবেশকে প্রাণবন্ধ করে তোলেন।
অশুভ শক্তির সন্ত্রাস- নৈরাজ্য ও ষড়যন্ত্রমূলক অপরাজনীতির বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহবান জানিয়ে বাংলাবাজার ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ইসমাইল হোসেন এর সভাপতিত্বে শান্তি সমাবেশরে বক্তব্য রাখেন ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান মোঃ সোহরাব হোসেন নান্নু, ইউপি যুবলীগ সভাপতি মোঃ জাকির হোসেন মুন্সি, বাংলাবাজার ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মোঃ ইসমাইল,সহ বিভিন্ন শ্রেনী পেশান নারী-পুরুষ।