ইসলামী আন্দোলন বাংলাদেশ মুন্সীগঞ্জ শাখার সম্মেলন।

নিজস্ব প্রতিবেদক :

ইসলামী আন্দোলন মুন্সীগঞ্জ জেলা শাখার সম্মেলন শহরের সিপাহী পাড়া আই,এ,বি, মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও মুন্সীগঞ্জ জেলা সভাপতি আলহাজ্ব কে এম আতিকুর রহমান এর সভাপতিত্বেও মুফতী সাইফুল ইসলাম সাইফ এর সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।

উক্ত ইসলামী আন্দোলন বাংলাদেশ মুন্সীগঞ্জ শাখার সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুস আহমাদ মহাসচিব ইসলামী আন্দোলন বাংলাদেশ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী আন্দোলন এর কেন্দ্রীয় মাওলানা মুহাম্মদ ইমতিয়াজ আলম সহকারী মহাসচিব ইসলামী আন্দোলন বাংলাদেশ, অধ্যাপক সৈয়দ বেলায়েত হোসেন ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক বাংলাদেশ ইসলামী আন্দোলন বাংলাদেশ ।
প্রধান অতিথি তার বক্তব্য শেষে ইসলামী আন্দোলন বাংলাদেশ মুন্সীগঞ্জ জেলার নতুন কমিটি ঘোষণা করে পরে শপথ ও মুনাজাতের মাধ্যমে পোগ্রামের সমাপ্তি ঘোষণা করেন। নতুন কমিটির সভাপতি কে এম আতিকুর রহমান, সহ-সভাপতি কে এম বিল্লাল হোসেন এবং সাধারন সম্পাদক মুফতী সাইফুল ইসলাম সাইফ মাওলানা মনোনীত হন।