মুন্সিগঞ্জে হাউজিং ব্যবসা নিয়ে দুইগ্রুপের সংঘর্ষে রণক্ষেত্র, পুলিশ সহ আহত-১০, কয়েকশতাধিক টেটা জব্দ

মুন্সিগঞ্জ প্রতিনিধি:

মুন্সিগঞ্জের সিরাজদিখানে বালুরচর ইউনিয়নে হাউজিং ব্যবসাকে ঘিরে দুইগ্রুপের সংঘর্ষে এলাকা রণক্ষেত্র পরিণিত হয়েছে। সোমবার বেলা ১১টা থেকে ২টা পর্যন্ত দফাদফায় খাসকান্দি-বেগম বাজার এলাকায় সংঘর্ষের ঘটনা ঘটনা ঘটে।

এসময় দেশিয় অস্ত্র নিয়ে মুখোমুখি হয়ে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। ভাংচুর চালানো হয় ৩টি মোটরসাইকেল সহ একটি গাড়ি। আহত হয় এক পুলিশ সদস্য সহ দুইগ্রুপের ১০জন। তাদেরকে স্থানীয় বিভিন্ন চিকিৎসাকেন্দ্রে চিকিৎসা দেওয়া হয়।

স্থানীয় ও পুলিশ সুত্রে জানাযায়, এলাকায় হাউজিং ব্যবসাকে কেন্দ্র করে নুজহা সিটির আলী ইসলাম ও দক্ষিনা গ্রীন সিটি সুমন মিয়া গ্রুপের লোকজনের মধ্যে দ্বন্দ্ব চলছিলো।

সোমবার সকালে খাসকান্দি এলাকায় দক্ষিনা গ্রুপের একটি স্থাপনা বেকু দিয়ে ভেঙে ফেলে নুজহা সিটির আলী ইসলাম গ্রুপ। এনিয়ে দ্রুইগ্রুপের মধ্যে উত্তেজনা তৈরি হয়।
বেলা ১১টার দিকে বালুরচর ইউনিয়নের বেগমবাজার এলাকায় শতশত টেটা সহ দেশিয় অস্ত্র নিয়ে দুই গ্রুপ সংঘর্ষে জড়িয়ে পরে।

দুইপক্ষের ধাওয়া পাল্টা দাওয়ায় পুরে এলাকা রণক্ষেত্রে পরিনিত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়। তবে পুলিশের উপস্থিতেই ভাংচুর চালানো হয় কয়েকটি ঘরবাড়ি, ৩টি মোটরসাইকেল সহ পুলিশের একটি পিকআপ ।

সংঘর্ষে পুলিশ সদস্য সহ দুই গ্রুপের ১০জন আহত হয়। পরে অতিরিক্ত সদস্য উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয় পুলিশ। জব্দ করা হয় কয়েকশতাধিক টেটা। এ‌দি‌কে এঘটনার পর এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

এবিষয়ে সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা একে এম মিজানুর হক জানান, হাউজিং ব্যবসাকে ঘিরে দুইপক্ষ সংঘর্ষে জড়ানোর খবর পেয়ে ঘটনাস্থলে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেওয়া হয়। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়ে। কয়েকশতাধিক টেটা জব্দ করা হয়। এবিষয়ে আইনী পদক্ষেপ চলছে।