মুন্সীগঞ্জে উপ-নিবার্চনের মনোনয়ন ফরম সংগ্রহ শুরু।

মোঃ জ‌াফর মিয়া, মুন্সীগঞ্জঃ

মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ি উপজেলা উপ-নিবার্চনের মনোনয়ন ফরম সংগ্রহ শুরু হয়েছে। বৃহস্পতিবার থেকে আনুষ্ঠানিক ভাবে মনোনয়ন ফরম সংগ্রহের কার্যক্রম শুরু হওয়ার পরপরই প্রথম মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন টঙ্গিবাড়ি-সোনারং ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ রাহাত খান রুবেল।

তিনি এবার স্বতন্ত্র প্রার্থী হিসাবে উপ-নিবার্চনের অংশ নিবেন। বৃহস্পতিবার দুপুরের মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ি উপজেলা নিবার্চন অফিস থেকে তিনি তার মনোনয়ন পত্র সংগ্রহ করেন।

এসময় তার কর্মিসর্মথকরা ছাড়াও উপজেলার বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

দলী প্রতীক না দিয়ে সাধারণ প্রতীকে নিবার্চনের দাবী জানিয়ে
স্বতন্ত প্রার্থী মোঃ রাহাত খান রুবেল বলেন মানুষের সেবা করার জন্য নিবার্চনে অংশ নিয়েছি। তাই দলীয় মনোনয়ন চাইনি। এর আগে উপজেলা ভাইস চেয়ারম্যান হিসাবে ভোটাদের ভোটে নিবার্চিত হয়ে দায়ীত্ব পালন করেছি। আশা করি এবার উপজেলা চেয়ারম্যান হিসাবে ভোটরা আমাকে বিপুল ভোটে নিবার্চিত করবেন।

এবারের উপ-নিবার্চনের আগামী ১৬ ফেব্রুয়ারি মনোনয়ন পত্র দাখিলে শেষ তারিখ রেখে বাছাইয়ের তারিখ দেয়া হয়েছে ১৯ ফেব্রুয়ারি। এছাড়াও প্রার্থীতা প্রত্যাহারের শেষ তারিখ ২৬ ফেব্রুয়ারি ও ভোটগ্রহান অনুষ্ঠিত হবে ১৩ মার্চ।

উল্লেখ্য টঙ্গিবাড়ি উপজেলা চেয়ারম্যান জগলুল হালদার ভূতু মারা গেলে শূণ্য হয় উপজেলা চেয়ারম্যান পদটি।