সারা বাংলা ৮৮ বন্ধু মেলা ২০২৩ অনুষ্ঠিত। 
মোঃ শ‌হিদ শেখ, মুন্সীগঞ্জঃ
সারা বাংলা ৮৮ ফাউন্ডেশনের আয়োজনে শুক্রবার দিনব্যাপী ঢাকার পূর্বাচল ক্লাবে বন্ধু মেলা ২০২৩ অনুষ্ঠিত হয়। নানা আয়োজনে এই মেলায় দেশের ২২ টি জেলার সহস্রাধিক বন্ধু অংশ গ্রহণ করেন।
এস,এস,সি ব্যাচ ১৯৮৮ সালের বন্ধুদের নিয়ে ২০২০ সালে সারা বাংলা ৮৮ প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠা করেন কাজী মোস্তাক আহমেদ ইমন। বর্তমানে এই (অরাজনৈতিক সমাজ কল্যাণ মূলক) সংগঠনে সতের হাজারের (১৭০০০) অধিক বন্ধু যুক্ত হয়েছে।
এডমিন প্যানেলে রয়েছেন কাজী মোস্তাক আহমেদ, আতিক খান, নুভেরা নাসির হেমা, ইমরোজ আহমেদ, শহিদুল হাসান মিঠু, এস এম সহিদ, শান্তি রঞ্জন দে সানি, ও জিয়া আহমেদ।
বন্ধু আমরা ৮৮, সুখে দুঃখে পাশাপাশি এই শ্লোগানে অনুষ্ঠান সকাল ১০ টায় শুরু হয়ে রাত ৮ টায় শেষ হবে। অনুষ্ঠানের প্রথম পর্বে উপস্থাপনা করেন জামিল আহমেদ ও কংতন দাস এবং ২য় পর্বে উপস্থাপনায় ছিলেন মোকাদ্দেম বাবু ও সহ উপস্থাপক ছিলেন জিনিয়া ও আবিদ।
এছাড়া এ মিলন মেলায় এক হৃদয়বিদরক দৃশ্যের অবতারনা ঘটে। দীর্ঘ ৪২ বছর পর দুই বন্ধুর সাক্ষাৎ ঘটে। একে অপরকে দেখে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পরেন। তার পর জানা যায় নারায়নগঞ্জের মো. মোবারক হোসেন ও টাঙ্গাইলের মো. সালাউদ্দিন প্রাথমিকে  এক সাথেই পড়াশোনা করতেন। এক সময় বাবার চাকরির সুবাদে সালাউদ্দিনের পরিবার অন্যত্র চলে যায়
 এরপর লেখা পরা শেষ করে চাকুরী বা কেউ বিদেশ চলে যান৷ ৪২ বছর পর শুক্রবার দুপুরে সারা বাংলা ৮৮ বন্ধু মেলায় তাদের সাক্ষাত ঘটে। ফিরে পায় সেই ছোট বেলার বন্ধুকে।