সিরাজদিখানে সামাজিক সংগঠনের পক্ষ থেকে ৫ শতাধিক কম্বল বিতরণ।

সিরাজদিখান (মুন্সীগঞ্জ) সংবাদদাতা:

মুন্সীগঞ্জের সিরাজদিখানে গরীব, দুস্থ ও অসহায় পরিবারের মাঝে ৫ শতাধিক কম্বল বিতরণ করা হয়েছে। গতকাল বুধবার বিকালে উপজেলার রাজানগর ইউনিয়নের সামাজিক সংগঠন ‘তেঘরিয়ান যুব সংঘের’ উদ্যোগে তেঘরিয়া মট খোলা মাঠ থেকে এই কম্বল বিতরণ করা হয় ।
তেঘরিয়া যুব সংঘের সভাপতি শেখ শহীদুল্লাহ সোহেলের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মইনুল হাসান নাহিদ, অস্ট্রেলিয়া আওয়ামী যুবলীগের সাধারন সম্পাদক নোমান শামীম ,
বীর মুক্তিযোদ্ধা এস এম কবীর উদ্দিন,রাজানগর ইউনিয়নের যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি হোসেন আলী খান, রাজানগর ইউনিয়নের স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি তপন রাজবংশী, রাজানগর ইউপি সদস্য আশ্রাফুল ইসলাম,শাহ আলম বেপারীসহ সংগঠনের সদস্যরা।