মুন্সীগঞ্জে ডিবি পুলিশের পরিচয়ে ব্যবসায়ীকে তুলে নিয়ে গু‌লি ও কুপিয়ে যখম।

মুন্সীগঞ্জ প্রতিনিধিঃ

মুন্সীগঞ্জের এক ব্যবসায়ীকে ডিবি পুলিশের পরিচয় দিয়ে অস্ত্র ঠেকিয়ে রাস্তা থেকে মাইক্রোবাসে তুলে নিয়ে গুলি করে ও কুপিয় গুরুতর যখম করার অভিযোগ উঠেছে মোল্লাকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রিপন পাটোয়ারীর ভাই শিপন পাটোয়ারীর বিরুদ্ধে।

মঙ্গবাল দুপুর ২টার দিকে মুন্সীগঞ্জ সদর উপজেলার মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা এলাকায় এ ঘটনা ঘটে।

আহত ওই ব্যবসায়ীর নাম জিয়া সরদার (৪৫)। সে সদর উপজেলার মোল্লাকান্দি ইউনিয়নের নোয়াদ্ধা গ্রামের জেদ্দাল সরদারের ছেলে। জিয়া ওই ইউনিয়নটির সাবেক চেয়ারম্যান মহসীনা হক কল্পনার সর্মথক।

আহত জিয়ার বড় ভাই বাবুল সরদার জানিয়েছেন, জিয়ার মেয়ে দিঘিরপারে জাপানি স্কুলে পড়ে। তাকে আনতে গেলে বেশনাল ব্রিজের উঠলে একটি মাইক্রোবাস ও তিন-চারটি মোটরসাইলে নিয়ে জিয়ার পথ রোধ করে।

শিপন পাটোয়ারীর ও তার লোকজন ডিবি পুলিশের পরিচয় দিয়ে অস্ত্র ঠেকিয়ে জিয়াকে মাইক্রোবাসে তুলে নেয়। পরে জিয়াকে নিয়ে যায় আমঘাটা এলাকায় চেয়ারম্যানের বাড়ির বাগানে।

সেখানে নিয়ে শিপন পাটোয়ারী ও তার লোকজন মিলে জিয়ার পায়ে গুলি করে ও দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে যখম করে একটি ভ্যান গাড়ি করে দিঘিরপাড় বাজারে পাঠিয়ে দেয়।

মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের চিকিৎসক ডা. শৈবাল বসাক জানান, তার শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রে আঘাত রয়েছে। এছাড়াও পায়ে দুটি গুলি করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে।

এ বিষয়ে মুন্সীগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ মো. তারিকুজ্জামান জানান, খবর পেয়ে আমরা ঘটনা স্থলে যাই। সেখানে গিয়ে ঘটনার সাথে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনতে আমরা অভিযান চালাচ্ছি।

২৪-০১-২০২৩।