বৃদ্ধ ও গৃহপরিচালিকাদের মাঝে শীত বস্র বিতরন করে চেতনায় একাত্তর।

শরমিতা লায়লা প্রমি, মুন্সীগঞ্জঃ

১৬জানুয়ারি-২০২৩,  মিরকাদিম পৌরসভাস্থিত চেতনায় একাত্তর এর উদ্যোগে নিজস্ব  কার্যালয় থেকে প্রতি বৎসরের ন্যায় এই শীতেও এলাকার অসহায় বৃদ্ধ ও গৃহপরিচালিকাদের মাঝে শীত বস্র (কম্বল) বিতরন করা হয়।

চেতনায় একাত্তরের সভাপতি, মুন্সীগঞ্জ জেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা কামাল উদ্দিন আহাম্মেদ এর সভাপতিত্বে বিতরন অনুষ্ঠানে আরও উপস্থিত থাকেন জেলা আওয়ামী লীগ তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক সালাহ উদ্দিন আহাম্মেদ,

মিরকাদিম পৌর নাগরিক কমিটির সহসভাপতি সালাউদ্দিন মুন্সী, নাগরিক কমিটির সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম জাহাঙ্গীর প্রমুখ।

কামাল উদ্দিন আহাম্মেদ বলেন এলাকায় বসবাসরত যে সমস্ত দরিদ্র ভাড়াটিয়া, গৃহ পরিচালিকা, পাহারাদার, কর্মহীন মানুষ যারা প্রায় সময় স্থানীয় প্রশাসন ও বিভিন্ন সংগঠনের উদ্যোগে বিতরনকৃত সাহায্য সহযোগিতা থেকে বঞ্চিত থাকেন, চেতনায় একাত্তরের পক্ষ থেকে ঈদ এবং বিভিন্ন দুর্যোগময় সময় সাধ্যমত তাদের সহায়তা প্রদান করা হয়। আগামিতেও এই ধারা অব্যাহত থাকবে।