মুন্সিগঞ্জ প্রতিনিধি:
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুন্সিগঞ্জের গজারিয়ায় সড়কের পাশে থেকে অজ্ঞাত পরিচয় এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার দুপুর সাড়ে ৩টার দিকে উপজেলার বাউশিয়া ইউনিয়নে একটি ফিলিং ষ্টেশনের সামনে থেকে উদ্ধার মরদেহটি করা হয়।
পুলিশ জানায়, মহাসড়কের কুমিল্লা মুখী লেনের পাশে এক বৃদ্ধের মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অজ্ঞাত পরিচয় ওই ব্যক্তির লাশ উদ্ধার করে সুরাতাল শেষে বিকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করে।
গজারিয়া থানার অফিসার ইনচার্জ মোল্লা সোহেব আলী জানান, শনিবার বেলা ৩টার দিকে স্থানীয় লোকজন দাউদকান্দি ফিলিং ষ্টেশন নামের একটি তেলের পাম্পিং সামনে মরদেহটি পড়ে থাকতে দেখে থানায় খবর দেয়।
খবর পেয়ে ঘটনাস্থল থেকে পুলিশ লাশ উদ্ধার করে প্রাথমিক সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য সন্ধায় মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
মরদেহের ফিঙ্গারপ্রিন্ট নিয়ে তাকে শনাক্তের চেষ্টা চলছে। কিন্তু এখনো তার নাম-পরিচয় জানা যায়নি।
তারিখ: ১৪ জানুয়ারি ২০২৩ ইং