মুন্সীগঞ্জের মিরকা‌দিম  কম্বল বিতরণ।

মোঃ অ‌নিক ইসলাম, মুন্সীগঞ্জঃ

মিরকাদিমে বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক প্রাক্তন সংসদ সদস্য ও সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল করিম বেপারীর স্মরণে শীতার্তদের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়েছে। শুক্রবার বিকালে মিরাপাড়া এলাকায় বীর মুক্তিযোদ্ধা আব্দুল করিম বেপারী স্মৃতি সংসদের উদ্যোগে এ শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিরোন বাংলাদেশ নৌপুলিশের ডিআইজি মো: মিজানুর রহমান ইরান। এতে বীর মুক্তিযোদ্ধা আব্দুল করিম বেপারী স্মৃতি সংসদের আহবায়ক মো: মনিরুজ্জামান শরীফের সঞ্চালনায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন


পৌর মেয়র হাজী আবদুস ছালাম মেয়র, বীর মুক্তিযোদ্ধা খন্দকার দেলোয়ার হোসেন মিলন,
শাহিনুর করিম পল্টু,এনায়েত করিম পিন্টু, মইনুল করিম নান্টু, মোছাদ্দেক করিম লেলিন, সমাজ সেবক শেখ মনিরুজ্জামান রিপন,
আব্দুল করিম ব্যাপারী স্মৃতি সংসদের সদস্য সচিব ফারজান সুমন, কাউন্সিলর টুলু ইদ্রিস, আওলাদ হোসেন, সোহেল মিয়া,জলিল মাদবর ও আসমা আক্তার সহ অন্যরা।