আমিরুল ইসলাম নয়ন, গজারিয়ায় প্রতিনিধি:
মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার ইমামপুর ইউনিয়নে মুন্সীগঞ্জ বাংলাদেশ আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক মুন্সীগঞ্জ ৩ আসনের মাননীয় সাংসদ এডভোকেট মৃণালকান্তি দাস এমপি
মহোদয় এর সহযোগিতায়
গজারিয়া রসুলপুর গজারিয়া বাতেনিয়া মান্নানীয়া আলিম মাদরাসা ও রসুলপুর আব্দুল মান্নানীয়া হাফেজিয়া মাদরাসা সংলগ্ন নয়াকান্দী জনগণের দীর্ঘদিন এর দাবী বেহাল ও ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকা ব্রিজটি ভেঙ্গে ১কোটি ৫০ লক্ষ টাকা বাজেট এর নতুন ব্রিজ তৈরির কাজ উদ্বোধন করেন।
দীর্ঘদিন এলাকার মানুষের দাবি ছিল এই ঝুঁকিপূর্ণ ব্রিজ মেরামত করে দিতে হবে কিন্তু কেউ এগিয়ে আসেনি তাই ৭-৮ গ্রামের মানুষ ও যানবাহন এলাকা ছাত্রছাত্রী ঝুঁকি মাথায় নিয়ে এই ব্রিজ ব্যবহার করত করে স্থানীয় সাংবাদিকরা একাধিকবার পত্রিকায় লেখালেখির পর অবশেষে ঝুঁকিপূর্ণ ব্রিজ নির্মাণ হতে চলেছে তাই এলাকাবাসী মুন্সিগঞ্জ ৩ আসনের এমপি ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা অভিনন্দন ও ধন্যবাদ জানান।
উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা পরিষদের সদস্য সাইদুর রহমান খান, ইমামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাফিজুজ্জামান খান জিতু, রসুলপুর মাদ্রাসার প্রিন্সিপাল মোঃ মুক্তার হোসেন, প্রমূখ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ