মুন্সীগঞ্জের কুসুমপুর উচ্চ বিদ্যালয়ে বাস্কেটবল মাঠ উদ্বোধন
মুন্সীগঞ্জ প্রতিনিধিঃ
মুন্সীগঞ্জের সিরাজদিখানের কুসুমপুর উচ্চ বিদ্যালয়ে বাস্কেটবল মাঠ উদ্বোধন করা হয়েছে। বুধবার দুপুরে বিদ্যালয়ের আয়োজনে এসটিএস ফাউন্ডেশনের অর্থায়নে উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এসটিএস ফাউন্ডেশন চেয়ারম্যান সৈয়দ টিপু সুলতান ফার্মাসিস্ট (ইউএসএ)।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মাহবুবুর রহমানের সঞ্চালনায় বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি সৈয়দ মাহমুদ হাসান মুকুটের সভাপতিত্বে অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন টাচিং সোলস ইন্টারন্যাশনাল (ইউএসএ) পরিচালক মেহেরাজ মোমেন, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মতিন হাওলাদার,

ইছাপুরা ইউনিয়ন সাবেক চেয়ারম্যান কামাল চৌধুরী সিরাজদিখান প্রেসক্লাব সভাপতি নজরুল ইসলাম বাবুল সহ আরো অনেকে।
অনুষ্ঠানে বক্তারা বলেন বাংলাদেশে বাস্কেটবল মাঠ ঢাকায় ২ টি খ্রিস্টান মিশনারী স্কুলে ও চট্টগ্রাম একটি খ্রিস্টান মিশনারী স্কুলে আছে। দেশের ৬৪ চেলার সফস্বলে এই প্রথম বাস্কেটবল মাঠ উদ্বোধন হলো।
তারা আরো বলেন আগামীতে মুন্সীগঞ্জের স্কুল শিক্ষাথীরা এই খেলা বাংলাদেশ একটা অবস্থান তৈরি করবে।#