আমিরুল ইসলাম নয়ন, গজারিয়া মুন্সীগঞ্জ প্রতিনিধি:
মুন্সীগঞ্জে গজারিয়ায় থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন মামলার ৬ আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।
আজ মঙ্গলবার গজারিয়া থানার অফিসার ইনচার্জ ওসি মোল্লা সোহেব আলীর নেতৃত্বে থানার এসআই সেকেন্দার হোসেন, এএসআই আনিছুর রহমান ও ওমর ফারুকসহ বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, গজারিয়া উপজেলার ইমামপুর ইউনিয়নে রসুলপুর গ্রামের মৃত সাহেব আলীর ছেলে সাজাপ্রাপ্ত আসামি নজরুল ইসলাম, একই উপজেলার বাউশিয়া ইউনিয়নের মনাইরকান্দি গ্রামের আব্দুর রব মিয়ার ছেলে ফজর আলী ওরফে ফয়েজ,একই ইউনিয়নের পুরান বাউশিয়া গ্রামের বাতেন সরকারের বাড়ীর ভাড়াটিয়া মৃত জয়নাল আবেদীনের ছেলে আলমগীর একই বাড়ীর ভাড়াটিয়া ইসমাইল উদ্দিনের ছেলে আবু ছালেক,
একই গ্রামের বাসিন্দা লিয়াকত আলীর ছেলে সাজ্জাদ হোসেন ও ইমামপুর ইউনিয়নের ষোলআনী গ্রামের মৃত আব্দুল জলিল এর ছেলে জব্বার হোসেন।
গজারিয়া থানার অফিসার ইনচার্জ ওসি মোল্লা সোহেব আলী জানান, বিভিন্ন জায়গায় পুলিশ অভিযান চালিয়ে ছয়জন আসামিকে গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার দুপুরে তাদের জেলহাজতে প্রেরণ করা হয়।