কুড়িগ্রাম প্রতিনিধি:
কুড়িগ্রামের নাগেশ্বরীতে নতুন শিক্ষাক্রম বিস্তরণ প্রশিক্ষণ শুরু হয়েছে। মাউশি নির্ধারিত তারিখ শুক্রবার (০৬ জানুয়ারি) সকাল ৯ টায় উপজেলার কেরামতিয়া ও ডিএমএকাডেমী স্কুল এ দুই ভেন্যুতে একযোগে শুরু হয় ৫ দিন ব্যাপী এই প্রশিক্ষণ।
এতে উপজেলার ৭৫ টি মাধ্যমিক বিদ্যালয় ও ৩৮টি মাদ্রাসার ১ হাজার ৩৩০ জন শিক্ষক তাদের দক্ষতা উন্নয়নে সশরীরে প্রশিক্ষণ নিচ্ছেন।
এর আগে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) সব মাধ্যমিক শিক্ষকদের অনলাইন প্রশিক্ষণ দিয়েছে। ৬ জানুয়ারী থেকে তাদের ৫ দিনব্যাপী সশরীর প্রশিক্ষণ দিয়ে নতুন শিক্ষাক্রম বাস্তবায়ন করা হবে। এই শিক্ষাক্রমকে বলা হচ্ছে যোগ্যতাভিত্তিক।
যেখানে একজন শিক্ষার্থীকে এমন সব যোগ্যতা শেখানো হবে, যা সে জীবনযাপনের বাস্তব কাজে প্রয়োগ করতে পারবে।
উল্লেখ্য ২০২৩ এ প্রথম, ষষ্ঠ ও সপ্তম শ্রেনীতে নতুন শিক্ষাক্রম বাস্তবায়িত হচ্ছে। ২০২৪ এ চালু হবে তৃতীয়, চতুর্থ, অষ্টম ও নবম শ্রেনীতে।
২০২৫ সালে চালু হবে পঞ্চম ও দশম শ্রেনীতে। উচ্চ মাধ্যমিকে ২০২৬ সালে ও ২০২৭ সালে দ্বাদশ শ্রেনীতে চালুর মধ্য দিয়ে পুরোপুরিভাবে নতুন শিক্ষাক্রম বাস্তবায়নের সময়সীমা নির্ধারণ করা হয়েছে।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কামরুল ইসলাম বলেন, শিক্ষকরা নতুন শিক্ষাক্রম বিস্তরণ প্রশিক্ষণ নিয়ে অর্জিত দক্ষতায় নতুন শিক্ষাক্রম বাস্তবায়নে কার্যকরী ভুমিকা পালন করবে।
####
আমিনুর রহমান বাবু