সৌরভ আহাম্মেদ জনি, মুন্সীগঞ্জঃ
মিরকাদিম পৌরসভার নুরপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে ইংরাজি নববর্ষের প্রথমদিন ছাত্র-ছাত্রীদের মাঝে নতুন বই বিতরন করা হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবু সমীর কুমার এর পরিচালনায় এবং ম্যানেজিং কমিটির সভাপতি শরমিতা লায়লা প্রমির সভাপতিত্বে নতুন বই বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকেন মুন্সীগঞ্জ জেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা কামাল উদ্দিন আহাম্মেদ।

বই বিতরন অনুষ্ঠানে আলোচনায় অংশ নেন বিদ্যালয়ের শিক্ষকমণ্ডলী, ম্যানেজিং কমিতির সদস্যবৃন্দ এবং অভিভাবকমণ্ডলী ।
প্রধান অতিথির বক্তব্যে কামাল উদ্দিন আহাম্মেদ বলেন, সারা বিশ্বের মধ্যে বাংলাদেশ একমাত্র দেশ যে দেশ ছাত্র-ছাত্রদের মাঝে বিনা মুল্যে পাঠ্য বই বিতরণ করে থাকে, এই অনন্য নজীরের জন্যে জাতিসংঘ এর মহাসচিব বাংলাদেশকে মডেল হিসাবে উল্লেখ করেছেন।
মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বিনা মুল্যে বই বিতরন এর নজীর সৃষ্টি করেছেন। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশ গড়ার লক্ষে, তোমরা লেখাপড়া করে বাংলাদেশের সোনার ছেলে-মেয়ে হয়ে শেখ হাসিনার নেতৃত্বে একটি উন্নত সমৃদ্ধশালী বাংলাদেশ গড়ার কারিগর হবে।