মুন্সীগঞ্জ প্রতিনিধিঃ
মুন্সীগঞ্জের লৌহজং ও শ্রীনগর উপজেলায় ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে দীর্ঘ ৫ কিলোমিটার এলাকায় তীব্র যানজট দেখা দিয়েছে। শুক্রবার ভোর থেকে জেলার লৌহজং পদ্মা সেতু টোল প্লাজা থেকে শ্রীনগর উপজেলার সমষপুর এলাকা পর্যন্ত এ যানজট দেখা দেয়।
এ রিপোর্ট লেখার সময় বেলা সাড়ে ১০ টার দিকে যানজট অব্যাহত রয়েছে। ঘন কুয়াশার কারণে রাত দুইটা থেকে পদ্মা সেতুর টোোল আদার ছয়টি লাইন এর মধ্যে দুটি লেনে টোল নেওয়া ও দুটি বন্ধ থাকায় গাড়ি দুটি লাইনে ট্লো আদায় করে সকাল দশটা পর্যন্ত।

টোটাল আদায় ধীর গতির কারণে বঙ্গবন্ধু এক্সপ্রেস এর টোল প্লাজা থেকে সমষপুর ছাড়িয়ে প্রায় পাঁচ কিলোমিটার জুড়ে গাড়ির ধীর গতি রয়েছে।
পদ্মা সেতু কর্তৃপক্ষ সূত্র জানায়, পদ্মা সেতুর ছয়টি লাইন রয়েছে এর মধ্যে দুটিতে কাজ হচ্ছে আর চারটি লেনে টোল আদায় করা হচ্ছিল। ঘন কুয়াশার কারণে রাত দুটার দিকে থেকে দুটি লাইন বন্ধ করে দেয়া হয় দুটি লেনের মাধ্যমে ট্রল আদায় করা হচ্ছিল।
কুয়াশার প্রকট কিছুটা কমলে সকাল দশটা থেকে চারটি লেনের মাধ্যমে টোলা আদায় করা শুরু করা হয়। ঘন কুয়াশার কারণেই কয়েক কিলোমিটার জুড়ে গাড়ি ধীর গতি হয়েছে।
পদ্মা সেতুর টোল প্লাজার ব্যবস্থাপক সজল তালুকদার জানান, ঘন কুয়াশা ও ছুটির দিনে দক্ষিনবঙ্গগামী যানবাহনের চাপ লক্ষ্য করা গেছে। এতে ভোর থেকে এক্সপ্রেসওয়েতে যানজট দেখা দেয়।
পদ্মা সেতু উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলমগীর হোসেন জানান, বঙ্গবন্ধু এক্সপ্রেস হইতে গাড়ির জট এখন নিয়মিত ব্যাপার। ঘন কুয়াশার কারণে পদ্মা সেতুর তে টোল প্লাজায় টোলের লেন বন্ধ করে দেওয়া হয়। যাতে পদ্মা সেতুর উপরে দুর্ঘটনা এড়ানো যায়। যার জন্য গাড়ির ধীরগতি রয়েছে কয়েক কিলোমিটার এলাকা জুড়ে। তবে কুয়াশা কেটে গেলে আদায়ের লেন বৃদ্ধি করা হয়।