মুন্সিগঞ্জে বালিগাও বাজারে দুর্ধর্ষ ডাকাতি

মুন্সিগঞ্জ প্রতিনিধ :

মুন্সিগঞ্জের টংগিবাড়ী উপজেলার বালিগাও বাজারে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। এসময় শতাধিক ডাকাত বাজারের সিসিক্যামেরা ও দোকানের তালা ভেঙে কর্মচারীদের অস্ত্রের মুখে হাত-পা বেঁধে স্বর্ণের দোকান, ঔষধের দোকান ও মুদি সদাই দোকান থেকে মালামাল ও টাকা-পয়সা ডাকাতি করে নিয়ে যায়।

বৃহস্পতিবার মধ্যরাত ৩টা’র দিকে বালিগাও বাজারে তরকারি পট্টি এলাকায় এই দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটে।

এ ঘটনায় অন্তত ৬০-৭০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি ভুক্তভোগীদের।

ডাকাতির শিকার প্রতিষ্ঠানগুলো হলো, বৃষ্টি স্বর্ণালয়, বিসমিল্লাহ ফার্মেসি, উৎসব গহণালয়, শ্রী দুর্গা গহণালয়, মা সৌভাগ্য স্বর্ণ শিল্পালয়, বাবা লোকনাথ স্বর্ণ শিল্পালয়, মিতু স্বর্ণ শিল্পালয়, প্রিয়াঙ্কা গহণালয়, মেসার্স কালাম স্টোর।

টংগিবাড়ী থানার ওসি রাজিব খান জানান, রাত ৩ টা’র দিকে ট্রলারযোগে ২০-২৫ জন ডাকাত সংঘবদ্ধভাবে এ ঘটনা ঘটিয়েছে। ডাকাতদের আটকে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে। ডাকাতরা কি পরিবার স্বর্ণ এবং নগদ টাকা দিয়ে গেছে তা নিরূপণ করা এখনো যায়নি।