শরমিতা লায়লা প্রমি, মুন্সীগঞ্জঃ
মিরকাদিম পৌরসভার রিকাবি বাজার চেতনায় একাত্তর কার্যালয়ে আলহাজ্ব জুলহাস মিয়া ট্রাষ্টের উদ্যোগে মিরকাদিম পৌর নাগরিক কমিটির আয়োজনে শীতার্ত মানুষের মাঝে শীত বস্র বিতরন করা হয়।
কামরুল ইসলাম জাহাঙ্গীর এর সঞ্চালনায় এবং নাগরিক কমিটির সভাপতি, মুন্সীগঞ্জ জেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা কামাল উদ্দিন আহাম্মেদ এর সভাপতিত্বে ও মুন্সীগঞ্জ জেলা আওয়ামী লীগ তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক সালাহ উদ্দিন আহাম্মেদ,
মিরকাদিম পৌর নাগরিক কমিটির সহ সভাপতি সালাউদ্দিন মুন্সীর উপস্থিতিতে মিরকাদিম পৌরসভা প্রায় সকল এলাকার পাহারাদারদের মাঝে শীত বস্র বিতরন করা হয়।
শীত বস্র বিতরন অনুষ্ঠানে মরহুম হাজি জুলহাস মিয়ার আত্মার শান্তি কামনায় দোয়া মাহফিলে কামাল উদ্দিন আহাম্মেদ বলেন, প্রতি বৎসর আলহাজ্ব জুলহাস মিয়া ট্রাষ্ট থেকে শীত ও ঈদের সময় অসহায় মানুষের মাঝে শীত বস্র ও খাদ্য সামগ্রী বিতরন করা হয়। মহান আল্লাহতায়ালা মরহুম জুলহাস মিয়াকে বেহেশত নসীব করুক এবং পরিবারবর্গের প্রতি খাস রহমত নাজির করুক।