মুন্সীগ‌ঞ্জে এসএসসি ৯২ ব্যাচের পুনর্মিলনী

মুন্সীগঞ্জ প্রতি‌নি‌ধিঃ

কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে শুরু হয়, মুন্সিগঞ্জের লৌহজং উপজেলায় এসএসসি ৯২ ব্যাচের পুনর্মিলনী।

উপজেলার বেজগাও ইউনিয়নের মৃধা বাড়িতে এই আয়োজনে ১৯৯২ সালের উপজেলার ১০ টি বিদ্যালয়ের প্রায় ৩০০ শিক্ষার্থী তাদের পরিবারসহ ৮০০ জন নিয়ে এই আয়োজন করে।

এসএসসি ৯২ লৌহজং সংগঠনের সভাপতি হামিদুর রহমান জুয়েলের সভাপ‌তি‌ত্বে, সাধারণ সম্পাদক ফারুক হোসেন সঞ্চলনায় আ‌রো উপ‌স্থিত ছি‌লেন প্রধান উপদেষ্টা ইঞ্জিনিয়ার মাহবুব হোসেন। সিনিয়র সহ সভাপতি পলাশ জমাদ্দার, সদস্য প্রধান আবু হানিফ,

আয়োজক সমন্বয় কমিটির অর্থ কমিটির প্রধান আলী হোসেন সোহেল, আপ্যায়ণ কমিটির প্রধান পলাশ জমাদ্দার ও আলম মৃধা। সাংস্কৃতিক কমিটির প্রধান কামরুল হোসেন, সাজসজ্জা কমিটির প্রধান জিল্লুর রহমানসহ আ‌রো অ‌নে‌কেই। স্মৃতিচারণ, সাংস্কৃতিক অনুষ্ঠান, র‌্যা‌ফেল ড্র, আতশবাজির মধ্য দিয়ে সন্ধ্যায় শেষ হবে।