পদ্মা সেতুর টোল প্লাজা এলাকায় যাত্রীবাহী বাস উল্টে আহত অন্তত ৩০ জন।
মুন্সীগঞ্জ প্রতিনিধিঃ
বঙ্গবন্ধু এক্সপ্রেস ওয়ের ঢাকা-মাওয়া মুন্সীগঞ্জের লৌহজংয়ের খানাবাড়ী নামক এলাকায় পদ্মা সেতুর টোলপ্লাজা সংলগ্ন আইল্যান্ডের উপরে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস উঠে গেলে বাসটি উল্টে যায়।এ সময়ে বাসের কোন যাত্রী নিহত না হলেও অন্তত ৩০জন আহত হয়েছে।
মাওয়া ট্রাফিক পুলিশের টিআই জিয়াউল হায়দার জানান শুক্রবার বিকেল সাড়ে ৪ টার সময় এ দূর্ঘটনা।তিনি আরো জানান ঢাকা থেকে ছেড়ে আসা বরিশালগামী মেঘনা পরিবহন(ঢাকা মেট্রো ব-১৫-৪৯০২) যাত্রীবাহী বাসটি নিয়ন্ত্রিত হারিয়ে আইল্যান্ডের উপরে উঠে গিয়ে বাসটি উল্টে যায়।তবে এ সময়ে কেউ নিহত হয়নি।
তবে বাসের ভিতরে থাকা কম বেশি সবাই আহত হয়েছে। আহতদেরকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।