নিজস্ব প্রতিবেদকঃ
জনস্বাস্থ্য প্রকৌশল অধীদপ্তরাধীন সমগ্র দেশে নিরাপদ পানি সরবরাহ প্রকল্পের আওতায় টঙ্গীবাড়ী উপজেলার আব্দুল্লাপুরে রুরাল পাইপড ওয়াটার স্কীম নির্মাণ কাজের ভিত্তি প্রস্থর স্হাপন করা হয়েছে।
উপজেলা বুধবার দুপুরে ইউনিয়ন পরিষদে প্লাঙ্গনে এ উপলক্ষ্যে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপের আয়োজনে আলোচনা সভা ও ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে ছিলেন মুন্সীগঞ্জ ২ আসনের সংসদ সদস্য অধ্যাপিকা সাগুফতা ইয়াসমিন এমিলি।
উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলীর কার্যালয় সূত্রে জানাযায়, প্রায় ২কোটি ২৬লাখ টাকা ব্যায়ে প্রকল্পটিতর ৬কিলোমিটার দীর্ঘ পাইপ লাইন ও ১লাখ লিটার ধারণ ক্ষমতার পানির ট্যাংক নির্মান করা হবে। প্রাথমিক অবস্থায় প্রতিদিন সাড়ে ৩শ পরিবার এর মাধ্যমে নিরাপদ পানি সরবরাহের উপকার ভোগ করতে পারবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রাশেদুজ্জামানের সভাপতিত্বে ও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুর রহিমের সঞ্চালনায় এ সময় আরো উপস্থিত ছিলে,
উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নাহিদ খান, উপজেলা আওয়ামীলীগের সভাপতি হাফিজ আল আসাদ বারেক, জেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকোশলী মোঃ হুমায়ূন কবির,
উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ইঞ্জিনিয়ার কাজী ওয়াহিদ, উপজেলা পরিষদের ভাইসচেয়াম্যান এডভোকেট নাছিমা আক্তার, সাবেক ভাইস চেয়ারম্যান এমিলি পারভীন প্রমুখ।
তারিখঃ ০৮-১২-২০২২