মুন্সীগঞ্জে ৫০ হাজার টাকা জরিমানা ও ডিলারস বাতিল করেছে উপজেলা নির্বাহীকর্মকর্তা।

মুন্সীগঞ্জ প্রতিনিধিঃ

মুন্সীগঞ্জের সদর উপজেলার রামপাল ইউনিয়নে হতদরিদ্রদের জন্য খাদ্য সহায়তা কর্মসূচীর ১৫ টাকা কেজি দরে ৩০ কেজি করে কার্ডধারী ক্রেতাদের কাছে চাল বিক্রয়ের সময় ওজনে কম দেওয়ার অপরাধে মেসার্স কবির হো‌সেন এন্টারপ্রাইজ ডিলারকে ৫০ হাজার টাকা জরিমানা ও ডিলারসিপ বাতিল করেছে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ভ্রাম্যমান আদালতে।

দণ্ডপ্রাপ্ত ডিলার মো. কবির হো‌সেন (৪৫) রামপাল ইউনিয়ন দ‌ক্ষিন দেওসার এলাক‌ার কা‌দির মেম্বা‌রের ছে‌লে।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা হোসাইন মোহাম্মদ জুনা‌য়েদ জানান, হতদরিদ্রদের জন্য খাদ্য সহায়তা কর্মসূচির আওতায় ১৫টাকা কেজি দরে ৩০ কেজি করে কার্ডধারী ক্রেতাদের নিকট ভিজিএফ’র চাল বিক্রয়ের কথা থাকলেও অনেক ক্রেতাদের নিকট ৩০ কেজি থেকে কম চাউল বিক্রি করে ৩০ কেজির সমপরিমাণ অর্থ আদায়ের সংবাদ পেয়ে সেখানে রবিবার সকালে ভ্রাম্যমান আদালত অভিযান চালায়।

সদর উপ‌জেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট হোসাইন মোহাম্মদ আল জুনায়েদ নেতৃত্বে পরিচালিত অভিযানে সরকারি চাউল বিক্রয়ে অনিয়ম করার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ডিলার মোঃ ক‌বির কে ৫০ পঞ্চাশ হাজার টাকা জরিমানা এবং ডিলারসিপ বাতিল করা হয়।

অ‌ভিযান প‌রিচালনার সময় আ‌রো উপ‌স্থিত ছি‌লেন রামপাল ইউ‌নিয়ন চেয়ারম‌্যান হাজী মোঃ বাচ্চু শেখ, রামপাল ৮নং ইউ‌পি সদস‌্য হাজী মোঃ ফুলন, রামপাল ইউ‌পি স‌চিব মোঃ ক‌বির হো‌সেন প্রমূখ।