মুন্সীগঞ্জ প্রতিনিধিঃ
মুন্সীগঞ্জ সদর উপজেলার রামপাল সিপাহী পাড়া বল্লাল বাড়ি এলাকায় অবস্থিত মেসার্স মা আছিয়া ফল মার্কেট উদ্বোধন করা হয়েছে।
শনিবার (৫ নবেম্বর) সন্ধ্যা ৬ টায় মেসার্স মা আছিয়া ফল আমদানি-রপ্তানিকারক ও মার্কেট পরিচালনা কমিটির মো: পলাশ বেপারী, আব্দুল সামাদ মৃধা, মো: আবুল কালাম রিপন ভূইয়া, মো: আনোয়ার হোসেন বেপারী এবং মো: ফরমান তালুকদার উদ্যোগে ফল মার্কেট উদ্বোধন করা হয়। দিন-রাত চব্বিশ ঘণ্টা এই মার্কেট চালু থাকবে।
ঢাকা ও মুন্সীগঞ্জ ফল ব্যবসায়ী উপদেষ্টা কমিটি ও বাদামতলী ফল ব্যবসায়ী সমিতির সভাপতি এবং বজ্রযোগিনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মো: সিরাজুল ইসলাম, বাদামতলী বাচ্চু এন্ড সন্স এর প্রতিষ্ঠাতা পরিচালক ও রামপাল ইউনিয়ন পরিষদের সফল চেয়ারম্যান আলহাজ্ব মো: বাচ্চু শেখ এবং বাদামতলী বিউটি ফার্ম পরিচালক হাজী মো: মনির হোসেন মেসার্স মা আছিয়া ফল কেনা-বেচার মার্কেট উদ্বোধন করেন।
মেসার্স মা আছিয়া ফল কেনা-বেচার মার্কেট উদ্বোধনে আরো উপস্থিত ছিলেন- বেতকা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী রোকনুজ্জামান রিগ্যান সিকদার, মধ্যেপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও বাদামতলী করিম এন্ড সন্স পরিচালক হাজী মো: করিম বেপারী, বাদামতলী বায়রাত এন্ড সন্স পরিচালক হাজী বায়রাত মিয়া, বাদামতলী ফল ব্যবসায়ী সমিতির ক্যাশিয়ার হাজী মো: নেছার মিয়া, বাদামতলী মেসার্স পি.এইচ.কে পরিচালক হাজী মো: রাসেল আহম্মেদ কালু মিয়া, হাজী মো: রফিক মিয়া, বাদামতলী ফল ব্যবসায়ী, হাজী মো: আল-আমিন মোল্লা, বাদামতলী ফল ব্যবসায়ী ও স্থানীয় ইমাম এবং গণ্যমান্য ব্যক্তিবর্গরা।
বাদামতলী ফল ব্যবসায়ী সমিতির সভাপতি এবং বজ্রযোগিনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মো: সিরাজুল ইসলাম বলেন, এই এলাকা একটি ব্যবসায়িক এলাকা। এখানকার অনেক ব্যবসায়ীরা দোকান বন্ধ করে ফল ক্রয় করতে বাদামতলী যেতে হয় এখন আর তাদের যেতে হবে চাইলেই তার এই মা আছিয়া ফল মার্কেট থেকেই সব ধরনের ফল ক্রয় করতে পারবেন।
আর এই মার্কেটের আড়ৎদারদের কোন ধরনের সমস্যা হলে আমাকে বলবেন আমি চেষ্টা করবো সমাধানের জন্য। এই মা আছিয়া ফল মার্কেট উদ্বোধনে মানুষের ভোগান্তি কমবে বলে আশা করি। এই মার্কেট চালুর ফলে ব্যবসায়ীরা দ্রুত ফল বাজারজাত করে ভোক্তাদের কাছে পৌঁছে দিতে পারবেন। এতে পাইকারদের ফল পরিবহনে ভোগান্তি কমে আসবে।