ফেন্সিডল সহ র‍্যাবের হাতে শ্রীনগর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফাহিম গ্রেফতার।

মুন্সিগঞ্জ প্রতিনিধিঃ

মুন্সিগঞ্জে শ্রীনগর উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক ফাহিম আহমদের প্রিন্সকে(২২) ফেন্সিডিল ও অপর ৩ সহযোগী সহ আটক করেছে র‍্যাব-১০। মঙ্গলবার দিবাগত রাতে (২৫অক্টোবর) রাজধানীর কেরানীগঞ্জ জৈনক হাজী কালুর বাড়ির দ্বিতীয়তলা ভাড়া বাসা থেকে ৩সহযোগী সহ তাকে গ্রেফতার করা হয়।

অপর তিনজন হলো মোঃ হুমায়ুন কবির (৩৬), ইমরান মাহমুদ(৩১) ও মোঃ শরীফ হোসেন। তাদের কাছ থেকে ১০বোতল ফেন্সিডিল সহ ফেন্সিডিল বিক্রির নগদ ৯হাজার ৯০টাকা উদ্ধার করা হয়েছে। গ্রেফতারকৃতদের কেরানীগঞ্জ মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আব্দুস সালাম মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

র‍্যাব সূত্রে জানাগেছে, মঙ্গলবার রাতে কেরানীগঞ্জ থানীধীন বন্দ নজরকান্দা মনু বেপারীর গলিস্থ হাজী কালুর বাড়িতে ফেন্সিডিল বিক্রি করা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। এসময় র‍্যাবের উপস্থিতি টের পেয়ে ৪জন মাদক ব্যবসায়ী আত্মগোপনের চেষ্টা করলে তাদের আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ১০বোতল ফেন্সিডিল ও মাদক বিক্রির টাকা জব্দ করা হয়। পরে আটককৃতদের কেরানীগঞ্জ মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আব্দুস সালাম মিয়া জানান, র‍্যাব বাদী হয়ে চারজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছে। গ্রেফতারকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে।

তারিখঃ ২৬-১০-২০২২ইং