জশ‌নে জুলু‌সের শোভা যাত্রাকে স্বাগত জানালো মিন্নত আলী শাহ (রঃ) এর মাজার কমিটির নেতৃবৃন্দ

সাজু হো‌সেন, নারায়ণগঞ্জঃ

৫৭০ খ্রী: ১২ই র‌বিউল আউয়াল মক্কার কুরাইশ বংশের হা‌সিমী গো‌ত্রে জন্ম গ্রহন ক‌রেন বিশ্বমানবতার মু‌ক্তিরধুত ‌প্রিয় নবী হযরত মুহাম্মাদ ﷺ। এই দিন‌টি‌কে ধর্মপ্রান মুসলমানরা প‌বিত্র ঈ‌দে মিলাদুন্নবী ﷺ হি‌সে‌বে পালন করেন। প্র‌তিবছ‌রের ন্যায় এবা‌রো প‌বিত্র ঈ‌দে মিলাদুন্নবী ﷺ উপল‌ক্ষে বিশাল জশ‌নে জুলু‌সের শোভা যাত্রা বের হয়।

র‌বিবার (৯ই অক্টবর) বেলা ১১ টায় নারায়ণগঞ্জ নগরীর বাইতুল ইজ্জাত জা‌মে মসিজ‌দের সাম‌নে থে‌কে এ জশ‌নে জুলু‌সের শোভা যাত্রা শুরু হয় এর পর হযরত শাহ মিন্নত আলী মাজা‌রের সাম‌নে আসলে জশনে জুলুসের মিছিলে অংশ নেয়া মুসলিম জনতাকে ফুলের পাপরি ও গোলাপজল ছিটিয়ে শুভেচ্ছা ও স্বাগত যানায় হযরত মিন্নত আলী শাহ (রঃ) এর মাজার কমিটির নেতৃবৃন্দ।

এসময় উপস্থিত ছিলেন মাজার কমিটির সভাপতি আলহাজ্ব মোঃ শহিদ উল্লাহ, সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন মনা, অর্থ সম্পাদক মোঃ আহসান উল্লাহ, দপ্তর সম্পাদক শফিকুল ইসলাম লিটন, সদস্য ঈসমাইল হোসেন রমজান, সহ প্রমূখ।