মুন্সীগঞ্জে জনজীবন ফাউন্ডেশনের ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত।

নিজস্ব প্রতি‌বেদকঃ

মুন্সীগঞ্জে জনজীবন ফাউন্ডেশনের ১০ম
প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কেক কাটা, আলোচনা সভা ও গুনিজন সম্মাননা প্রদান করা হয়েছে।
শনিবার বিকালে মুন্সীগঞ্জ কাচারীস্থ মুন্সীগঞ্জ প্লাজার তৃতীয় তলায় সংগঠনটির সভাপতি মো: জিয়াউর রহমান জীবনের সভাপতিত্বে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন দৈনিক নাগরিক সময় পত্রিকার সম্পাদক ও টিআইবি সনাক মুন্সীগঞ্জের সভাপতি মুহাম্মদ তানভীর হাসান,

মুন্সীগঞ্জ সাহিত্য পরিষদের সভাপতি মো: গোলাম আশরাফ খান উজ্জ্বল, জনজীবন ফাউন্ডেশনের উপদেষ্টা মুফতি মোঃ হাফিজুর রহমান, উপদেষ্টা ও নিরাপদ সড়ক চাই মুন্সীগঞ্জ জেলা শাখার সভাপতি মোঃ তাজুল ইসলাম, সদর উপজেলা প্রধান শিক্ষক সমিতির সভাপতি জনজীবন ফাউন্ডেশনের উপদেষ্টা কেএম সাইফুল্লাহ ভূইয়া,

প্রধান শিক্ষক সমিতির ও জনজীবন ফাউন্ডেশনের সহ সভাপতি মো: মোজাম্মেল হক, প্রধান শিক্ষক ও জনজীবন ফাউন্ডেশনের সহ সভাপতি আমজাদ হোসেন, সমাজ সেবক ও জনজীবন ফাউন্ডেশনের সহ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মো: নাজমুল হাসান মিলন, সাংবাদিক ও জনজীবন ফাউন্ডেশনের মহিলা বিষয়ক সম্পাদক শাহনাজ বেগম হীরা,

সবুজ কুঁড়ি বাংলাদেশের সভাপতি মাহবুব আলম জয়, সংগঠক ও সহ আন্তর্জাতিক সম্পাদক মো: মাসুদ রানা, শিক্ষক ও সাংগঠনিক সম্পাদক মো: জাহাঙ্গীর আলম, ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ জাকির হোসেন, সহ ধর্ম বিষয়ক সম্পাদক মুফতি মোঃ নুরুল ইসলাম,

শিক্ষক ও সহ শিক্ষা সম্পাদক মো: জামান, সাংবাদিক ও সহ সাংগঠনিক সম্পাদক মোঃ আবু সাইদ দেওয়ান সৌরভ এবং সংগঠক ও সহ প্রচার সম্পাদক মো: শাহরিয়ার হোসেনসহ অন্যরা। এসময় বিভিন্ন পর্যায়ে অবদান রাখায় ৭ জনকে সংবর্ধনা দেয়া হয়।


এসময় জনজীবন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি বিশিষ্ট কবি, লেখক, শিক্ষক ও সংগঠক মোঃ জিয়াউর রহমান জীবনকে উপস্থিত সবাই জন্মদিনের শুভেচ্ছা জানান।