মুন্সীগঞ্জের লৌহজংয়ের গোয়ালীমান্দায় অগ্নিকান্ড পাটখরি পুরে ছাই

মুন্সীগঞ্জ প্রতিনিধিঃ

মুন্সীগঞ্জের লৌহজংয়ের গোয়ালীমান্দ্রা বাজারে বেশকটি পাট খরির দোকানে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে।আর এ সময়ে আগুনে পুরে ছাই হয়ে গেছে প্রায় ৯ লক্ষ টাকার পাট খরি।লৌহজং ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানান সোমবার সকাল সারে ৯ টায় হটাৎ করেই একটি পাট খরির দোকানে আগুন লাগে। এ সময়ে মুহূর্তের মধ্যেই সে আগুন আশ পাশের পাট খরির দোকানগুলোতে ছরিয়ে পরে। এ সময়ে আগুনে পুরে যায় অহিদুল গাজী,জৈনদ্দিন শেখ, রফিক ও চাঁনমিয়ার পাট খরিরব দোকানগুলো।এতে প্রায় ৮ থেকে ৯ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে স্থানীয়রা জানান।খবর পেয়ে লৌহজং ও শ্রীনগরের ফারার সার্ভিসের তিনটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে আনে।তবে ধারনা করা হচ্ছে বিড়ি সিগারেটের আগুন থেকেই আগুনের সুত্রপাত হয়েছে।
মুন্সীগঞ্জ প্রতিনিধিঃ