সালমান হাসান, স্টাফ রিপোর্টারঃ
আবারো আরও একটি ধাপ এগিয়ে যাত্রা শুরু ঢাকা ও বরিশাল নৌপথে চলাচলে নির্ভরযোগ্য লঞ্চ শুভরাজ ৯।
শনিবার দুপুরে রাজধানীর সদরঘাট লঞ্চ টার্মিনাল, এলাকা থেকে শুভরাজ ৯ লঞ্চটি উদ্বোধন করেন দোয়া ও মাহফিলের মাধ্যমে।
এতে রয়েছে যাত্রীদের সকল ধরনের আধুনিক সুযোগ সুবিধা, শুভরাজ ৯ এ তৃতীয় তলা বিশিষ্ট আধুনিক মেশিনারি প্রযুক্তি ও দক্ষ সারেং ধারা চলাচল অব্যাহত থাকবে শুভরাজ ৯।
উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিক্রমপুরের কৃতি সন্তান বাংলাদেশের কারগো ভেসেল তনাস এসোসিয়েশনের সহ-সভাপতি, আম্বিয়া গ্রুপ অফ ইন্ডাস্ট্রির চেয়ারম্যান , আলহাজ্ব মোঃ কামাল হোসেন।
কেরানীগঞ্জ উপজেলার চেয়ারম্যান,মোঃ শাহিন, সদরঘাট বস্ত্র ব্যবসায়ী সমিতির সভাপতি, আলহাজ্ব বিল্লাল হোসেন, সদরঘাট স্থানীয় ওয়ার্ড কমিশনার,ও কুকুটিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, আলহাজ্ব মোহাম্মদ বাবুল হোসেন বাবু সহ বিভিন্ন কর্পোরেশনের ব্যবসায়ী নেতা কর্মীবৃন্দ।