মুন্সীগঞ্জে বেজগাঁও ইউনিয়নে সামাজিক-সম্প্রীতি কমিটির সভা 

লৌহজং মুন্সীগঞ্জ প্রতি‌নি‌ধিঃ

বৃহস্পতিবার সকাল ১১টায় বেজগাঁও ইউনিয়ন পরিষদের আয়োজনে পরিষদ প্রাঙ্গণে এই সামাজিক-সম্প্রীতি কমিটির সভা ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
ইউপি সচিব তানিয়া ইসলামে সঞ্চালনায় সমাবেশে সভাপতিত্ব করেন বেজগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফারুক ইকবাল মৃধা।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সরকারি লৌহজং বিশ্ববিদ্যালয় কলজের অধ্যক্ষ মোজাম্মেল হক,বেজগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সা.সম্পাদক ফিরোজ আহম্মেদ মোল্লা,বিট অফিসার মোস্তফা কামাল,ট্যাগ অফিসার মো. ইয়াহিয়া সহ এরছাড়াও সমাজের আলেম ওলামা,সনাতনীধর্মের সাধু-পুরোহিত ,সহ বীর মুক্তিযোদ্ধা,শিক্ষক, ইউনিয়নের সকল জনপ্রতিনিধি,নারী প্রতিনিধি, ব্যাবসায়ী,সাংস্কৃতিক ব্যাক্তিত্ব, পেশাজীবি,ছাত্র, যুব এবং রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সামাজিক সম্প্রতি কমিটির সদস্যরা ও এসময় উপস্থিত ছিলেন

সভাপতির বক্তব্যে ইউপি চেয়ারম্যান ফারুক ইকবাল মৃধা বলেন, সামাজিক সম্প্রীতি হলো নানা সম্প্রদায়ের মানুষের মধ্যকার সম্প্রীতি ও ভালোবাসা। আমাদের সমাজে বহু ধর্ম, ভাষা ও জাতির লোক বসবাস করে। সমাজে বসবাসরত সব সম্প্রদায়ের মধ্যে পরস্পর ঐক্য, সংহতি ও সহযোগিতার মনোভাব হলো সাম্প্রদায়িক ও সামাজিক সম্প্রীতি,মানব সমাজে শান্তি প্রতিষ্ঠায় ভাতৃত্ববোধ ও সাম্প্রদায়িক সম্প্রীতির ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এরফলে মানব সমাজের ঐক্য শৃঙ্খলা প্রতিষ্ঠা হয়।