সাজু হোসেন. নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জ নগরীতে গ্রামীণ ইউনিক্লোর ১৮ তম আউটলেট এর শুভ উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) সকাল ১০ টায় নগরীর বঙ্গবন্ধু রোডের কালিরবাজারস্থ আমিজ ভবনের নীচ তলায় গ্রামীণ ইউনিক্লোর ১৮ তম আউটলেট এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়।
উদ্ধোধনের আগ থেকেই বিভিন্ন রকমারি পোশাক দেখ ও কিনতে ক্রেতা সাধারনদের ভীড় দেখতে পাওয়া যায়।
উদ্বোধন উপলক্ষে শো-রুমটিতে ০৮ থেকে ১১ সেপ্টেম্বর পর্যন্ত বিশেষ মূল্যছাড় ও আকর্ষণীয় গিফট এর আয়োজন রাখা হয়েছে।
নারায়ণগঞ্জে এই শো-রুম উদ্বোধনের মধ্য দিয়ে গ্রামীণ ইউনিক্লো ১৮তম আউটলেটের নতুন অধ্যায় শুরু হয়। অদূর ভবিষ্যতে নতুন নতুন শো-রুমের মাধ্যমে সারা দেশের মানুষের মাঝে গ্রামীণ ইউনিক্লো’র প্রোডাক্ট পৌছে দেওয়ার আশ্বাস রাখেন কতৃপক্ষ। গ্রামীণ ইউনিক্লো বাংলাদেশে মূলত ৩টি বৃহৎ সামাজিক উদ্দেশ্য নিয়ে কাজ করে যাচ্ছেন তারা । প্রতিষ্ঠানে কর্মরত মানব সম্পদকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিশ্ব বাজারের উপযোগী সর্বোচ্চ মানের কর্মপরিবেশ প্রদানের মাধ্যমে আদর্শ প্রতিষ্ঠানে পরিনত হবে। উন্নত ও টেকসই জিনিসের মাধ্যমে ক্রেতাদের চাহিদা পুরনই মুললক্ষ্য তাদের।
এছাড়াও দেশীয় পোশাক শিল্পের প্রযুক্তি, উৎকর্ষতা ও কমপ্লাইয়েন্স উন্নয়নের জন্য একসাথে কাজ করা ও গার্মেন্টস শিল্পে নিয়োজিত মানব সম্পদকে প্রয়োজনীয় প্রশিক্ষণ প্রদান করা যা সুস্থ ও সঠিক জীবন যাপনে সহায়তা করবে। দারিদ্রতা ও প্রাকৃতিক দূর্যোগে ভুক্তভোগী মানুষের পাশে দাঁড়িয়ে সহযোগিতা করা এবং এর মাধ্যমে এই দু:স্থ ও অসহায় মানুষের ভালোবাসার প্রতিষ্ঠানে পরিনত হওয়া।
উদ্ধোধন অনুষ্ঠানে গ্রামীণ ইউনিক্লোর আউটলেট এর নারায়ণগঞ্জ শাখার হেড অব সেলস হিরোকী ওকা বলেন, শিল্প নগরীখ্যাত নারায়ণগঞ্জে আজ থেকে আমাদের যাত্রা শুরু হলো। আমরা আশা করি গুনগত মানের পোশাক গুলো ক্রেতাদের মন জয় করে গ্রামীণ ইউনিক্লোর আউটলেটটি আগামী দিনগুলিতে সামনে এগিয়ে যাবে। আমরা আজ ১৮তম শাখার যাত্রা শুরু করেছি। বিভিন্ন স্থানে আমাদের শাখা রয়েছে গ্রামীন বসুন্ধরা সিটি, যমুনা ফিউচার পার্ক, ধানমন্ডি সাইন্সল্যাব মোড়, কাঁটাবন মোড়, খিলগাঁও তালতলা, নয়াপল্টন, মোহাম্মদপুর রিং রোড, মিরপুর-১২,ধানমন্ডি মেট্রো শপিং মল, যাত্রাবাড়ি শহীদ ফারুক রোড, ওয়ারী র্যাংকিন স্ট্রিট, গুলশান বাড্ডা লিংকরোড, সাভার সিটি সেন্টার, নিউ এলিফ্যান্ট রোড, বেইলি রোড, জয়দেবপুর বাজার রোড, নারায়ণগঞ্জ বঙ্গবন্ধু রোড স্টোর এবং নরসিংদী বৌয়াকুঢ় মোড়।
এ সময় উপস্থিত ছিলেন, গ্রামীণ ইউনিক্লোর আউটলেট এর নারায়নগঞ্জ শাখার সেলস অপারেশন ম্যানেজার আশরাফুল সরকার, হেড অফ মার্কেটিং শরীফুল ইসলাম সহ অন্যান্য কর্মকর্তা ও কর্মচারিগন।