মোঃ মাসুদ রানা, মুন্সীগঞ্জঃ
বাংলাদেশ কৃষক লীগ শিলই ইউনিয়ন শাখার ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেল তিনটায় পুর্ব রাখী দিঘিরপাড় বাজার সংলগ্ন শিলই এলাকায় কৃষক লীগের এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
উক্ত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ জেলা কৃষক লীগের সভাপতি ও বাংলাদেশ কৃষক লীগ কেন্দ্রীয় কমিটির সদস্য মোহাম্মদ মহসিন মাখন। সম্মেলনটি উদ্বোধন করেন সদর উপজেলা কৃষকলীগের সভাপতি মোঃ পিয়ার হোসেন।
শিলই ইউনিয়ন কৃষক লীগের যুগ্ন আহবায়ক আবুল ঢালীর স ালনায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সাবেক জেলা ছাত্রলীগের সভাপতি অ্যাডভোকেট গোলাম মাওলা তপন। সম্মেলনটির সভাপতিত্ব করেন শিলই ইউনিয়ন কৃষকলীগের আহŸায়ক আলী আজগর সরদার।
বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা কৃষক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাজী শেখ মনিরউদ্দিন খসরু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক লীগ শিল্প আ লিক শাখা মুন্সীগঞ্জ জেলা সভাপতি আবুল কাশেম, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক লীগ মুন্সীগঞ্জ জেলা সভাপতি মোঃ সালমান খান, সিনিয়র সহ সভাপতি মুন্সীগঞ্জ জেলা কৃষক লীগ হাজী এ.বি সিদ্দিক, বিশিষ্ট সমাজসেবক হাজী শাহাদাত বেপারী, সদর উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সাবেক সাধারণ সম্পাদক খাইরুল ইসলাম পলাশ,
সদর উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সাবেক যুগ্ম সাধারন সম্পাদক মোঃ মোস্তফা কামাল, মুন্সীগঞ্জ সদর উপজেলা কৃষকলীগ সহ-সভাপতি মোঃ আব্দুস সালাম, শ্রীনগর উপজেলা কৃষকলীগ সাবেক সাধারণ সম্পাদক শাসছুল আলম, বাংলাদেশ কৃষি ব্যাংক সিনিয়র অফিসার জিএম মাহবুব হাসান, শিলই ইউনিয়ন কৃষকলীগ সাবেক সভাপতি মোঃ রুহুল আমিন খান, মিরকাদিম পৌর কৃষকলীগ সাধারণ সম্পাদক মোঃ আতাউর রহমান রিপন মুন্সী,
মহাকালী ইউনিয়ন কৃষকলীগ সভাপতি মোঃ হানিফ সিকদার, মহাকালী ইউনিয়ন কৃষকলীগের সাধারণ সম্পাদক আব্দুর রহমান আধারা ইউনিয়ন কৃষকলীগ সভাপতি কামরুজ্জামান শিকদার, শিলই ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সভাপতি বাসেদ খান,
শিলই ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সহ-সভাপতি মোল্লা মজনু, ছাত্রলীগ নেতা জাহাঙ্গীর বেপারী, মোল্লাকান্দি ইউনিয়ন কৃষকলীগের আহ্বাযক মোঃ সেলিম দেওয়ান প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে মুন্সিগঞ্জ জেলা কৃষকলীগের সভাপতি মোঃ মহসিন মাখন বলেন, বর্তমান সরকার কৃষক বান্ধব সরকার। কৃষকদের উন্নয়নে বিভিন্ন ধরনের ব্যাংক একাউন্ট করে দিয়েছেন এই সরকার।
মুন্সিগঞ্জ জেলা একটি কৃষি প্রধান অ ল। যেখানে আলু প্রধান শস্য। এছাড়াও এখানে ধান পাট ও অন্যান্য ফসল উৎপাদন হয়। মুন্সীগঞ্জের কৃষকদের ফসল উৎপাদনের জন্য সারের কোন অভাব পড়ে না। তারা যথা সময়েই সার পেয়ে থাকেন। যা বর্তমান আওয়ামীলীগ সরকারের কারণে সম্ভব হয়েছে।
দ্বিতীয় অধিবেশনে আলী আজগর সরদার কে সভাপতি ও আবুল হোসেন ঢালীকে সাধারণ সম্পাদক করে শিলই ইউনিয়নে পাঁচ সদস্য বিশিষ্ট কৃষকলীগের কমিটির নাম ঘোষণা করা হয়। আগামী কয়েকদিনের মধ্যে জেলা কৃষকলীগের নেত্রীবৃন্দ নতুন কমিটির সভাপতি ও সম্পাদককে পূর্ণাঙ্গ কমিটি করার নির্দেশ প্রদান করেন।